শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেঁপে গাছ কেটে সাবাড়, সেই দরিদ্র কৃষাণীর পাশে ইউএনও ও পিস ফাইন্ডার

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
0 0
পেঁপে গাছ কেটে সাবাড়, সেই দরিদ্র কৃষাণীর পাশে ইউএনও ও পিস ফাইন্ডার
0
SHARES
307
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়ায় এক হতদরিদ্র মহিলার ১০ শতক জমিতে ফলনকৃত অর্ধশত পেঁপে গাছ কেটে সাবাড় করে দিয়েছিল দুর্বৃত্তরা। এতে অন্তত দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয় ওই হতদরিদ্র কৃষাণী খোরশেদা বেগমের। ৩ অক্টোবর সোমবার ভোররাতে উপজেলার বিএমচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাক্কার পাড়ায় নির্মম এ ঘটনাটি ঘটে। বাগানের মালিক ওই এলাকার সফর মুল্লুকের স্ত্রী।

এদিকে রাতের আঁধারে হতদরিদ্র খোরশেদা বেগমের বাগানের পেঁপে গাছ কেটে ফেলা ঘটনাটি সংবাদমাধ্যম ফলাও করে প্রকাশিত হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ও স্বেচ্চাসেবী মানবিক সংগঠন পিস ফাইন্ডারের উদ্যোক্তা আদনান রামীমের নজরে আসলে তারা হতদরিদ্র কৃষাণীর পাশে মানবিক সহায়তায় হিসেবে পাশে দাঁড়ান।

বৃহস্পতিবার ৬ অক্টোবর দুপুরে বিএমচর ইউনিয়নের বাক্কার পাড়ায় দরিদ্র খোরশেদা বেগমের পেঁপে গাছ কেটে ফেলা সেই বাগানের ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও জেপি দেওয়ান। এসময় স্বেচ্চাসেবী মানবিক সংগঠন পিস ফাইন্ডারের উদ্যোক্তা ও কর্ণধার আদনান রামীম সংগঠনের পক্ষথেকে মানবিক সহায়তা হিসেবে হতদরিদ্র ভুক্তভোগীকে বিভিন্ন উন্নত জাতের বনজ এবং ফলদ চারা, সার ও বীজ তুলেদেন ইউএনও।

পরে পিস ফাইন্ডারের সদস্যরা গাছ কেটে ফেলা স্থানে বিভিন্ন জাতের ফলদ চারা রোপন করেন।
এসময় সাংবাদিক, পিস ফাইন্ডারের সদস্য ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, খোরশেদা বেগম বাড়ির পাশ্বোক্ত স্বামীর পৈত্রিক ১০ শতক জমিতে বিগত ১ বছর পূর্বে বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা রোপন করেন। রোপিত বাগানে প্রায় ৪০ টির মতো উচ্চ ফলনশীল উন্নত জাতের পেঁপে গাছ রোপন করেছিল হতদরিদ্র খোরশেদা বেগম। তিনি ওই বাগানে নানা ধরণের ক্ষেত চাষাবাদ করে অসুস্থ স্বামীর চিকিৎসা ও পরিবারের সংসারের ঘানি টানিয়ে আসছে।

খোরশেদা-সফর মুল্লুকের সংসারে কোন ছেলে সন্তান নেই। তার বাগানের প্রত্যেকটি পেঁপে গাছে থোকায় থোকায় প্রচুর পরিমাণ পেঁপে ধরেছিল। বেশিরভাগ পেঁপে বাজারজাত করার উপযোগী হয়েছিল। এক একটি পেঁপে গাছে এক মণের অধিক ফলন হয়। বাগানের প্রতি ঈর্ষান্বিত হয়ে স্থানীয় দুর্বৃত্ত কিছু যুবক গত সোমবার ভোর রাতে নির্বিচারে বাগানের ফলনকৃত অন্তত ৩৫টি পেঁপে গাছ কেটে সাবাড় করে নি:শেষ করে দেয় ওই দুর্বৃত্তরা পরিবারের স্বপ্ন।

স্বেচ্চাসেবী সংগঠন পিস ফাইন্ডারের উদ্যোক্তা আদনান রামীম বলেন, ছেলে সন্তানহীন হতদরিদ্র কৃষাণী খোরশেদা বেগমের উপার্জনের একমাত্র অবলম্বন তার ক্ষেতের ফসল। তার বাগানের ফলনকৃত অর্ধশত পেঁপে গাছ কেটে সাবাড় করে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেট দুনিয়া জুড়ে ভাইরাল হয়ে পড়ে। মর্মান্তিক এ ঘটনাটি জানার পরে অসহায় ভুক্তভোগী খুরশিদা বেগমের জন্য পিস ফাইন্ডারের পক্ষথেকে উন্নত জাতের দেড়শত বনজ ও ফলদ চারা এবং সার-বীজ নিয়ে মানবিক সহায়তা হিসেবে তার পাশে দাঁড়িয়েছি। এছাড়াও যতদিন পর্যন্ত গাছগুলো পরিপক্ক না হবে ততোদিন আমরা তার পাশে সহায়তা করে যাবো।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, চকরিয়া উপজেলার বিএমচর বাক্কার পাড়ায় এক দরিদ্র মহিলার ফলনসহ বহু পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি আমাকে সাংবাদিক ও চেয়ারম্যানসহ অনেকে বলেছেন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ কাজটি খুবই নির্মম ঘটনা।

তিনি বলেন, যেহেতু মহিলাটি গাছের বিভিন্ন ফলন বিক্রি করে তার সংসার চালায়। যারা এ জগন্য কাজটি করেছে তদন্ত সাপেক্ষে তাদের আইনগত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।##

Previous Post

ইটভাটা মালিক থেকে কয়েক কোটি টাকা ফিরিয়ে দিয়ে হাসি ফোটালেন এমপি কমল

Next Post

কক্সবাজারে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক

Next Post
কক্সবাজারে আনসারুল্লাহ বাংলা টিমের  সদস্য আটক

কক্সবাজারে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB