শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীরের করুণ মৃত্যু, বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
0 0
চকরিয়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীরের করুণ মৃত্যু, বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার
0
SHARES
433
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল মারা গেছেন। গতকাল শুক্রবার বিকালে চকরিয়া থানা পুলিশ বাসার দরজা ভেঙে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে। জাহাঙ্গীর বুলবুল মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিরচর এলাকায়।

IMG 20220930 WA0010

বাসার ভেতরে আওয়ামী লীগ নেতা এসএম জাহাঙ্গীর আলম বুলবুলের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট। তিনি বলেন, চকরিয়া থানার পাশে ভরামুহুরী এলাকায় দুইদশক ধরে নতুন বাসায় বসবাস করতেন জাহাঙ্গীর আলম বুলবুল। তার দুই মেয়ে আছে। তাদের বিয়ে হয়েছে। এক মেয়ের সঙ্গে চট্টগ্রামে থাকতেন তার স্ত্রী। সেসুবাদে বাসায় একা থাকতেন জাহাঙ্গীর বুলবুল।

তিনি বলেন, গতকাল শুক্রবার বিকালে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের সহায়তায় বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে বাসায় স্ত্রী সন্তান বা পরিবারের কেউই ছিলনা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গতকাল বিকালে প্রতিবেশী লোকজনের মাধ্যমে খবর পেয়ে চকরিয়া থানা পাশে নতুন বাসার দরজা ভেঙে বাথরুম থেকে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বুলবুলের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি দুইদিন আগে বাসার বাথরুমে স্টোক করে মারা গেছেন।

ওসি আরও বলেন, মৃত্যুর বিষয়টি নিয়ে পরিবারের কোন অভিযোগ নেই। সেই কারণে মরদেহ উদ্ধার করে আমরা পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করেছি।

গতকাল শুক্রবার মাগরিব নামাজের পর চকরিয়া উপজেলার বেতুয়াবাজারস্থ ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে এলাকার মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুলের নামাজে জানাজায় উপস্থিত থেকে স্মৃতিচারণ বক্তব্য দেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, সাবেক সাংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল কাদের শফি চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্ট, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মহসিন বাবুল, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম চেয়ারম্যান। পরিবারের পক্ষথেকে বক্তব্য দেন মরহুমের ছোট ভাই তোফায়েল আহমেদ, শ্যালক কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান।

মরহুমের নামাজে জানাজায় কক্সবাজার জেলা, চকরিয়া পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, পৌরসভার কাউন্সিলর ও এলাকার সর্বস্থরের জনসাধারণ অংশ গ্রহণ করেন। ##

Previous Post

মহেশখালীতে আরফাত হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

Next Post

চকরিয়ায় মতবিনিময় করলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক চৌধুরী

Next Post
চকরিয়ায় মতবিনিময় করলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক চৌধুরী

চকরিয়ায় মতবিনিময় করলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB