শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ৯১ মণ্ডপে উদযাপন হবে দুর্গোৎসব, প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
0 0
চকরিয়ায় ৯১ মণ্ডপে  উদযাপন হবে দুর্গোৎসব, প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন
0
SHARES
333
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ১লা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপুজা। এই দুর্গোৎসবকে ঘিরে সনাতন সম্প্রদায়ের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করলেও আতংকেও কাজ করছে। গতবছর ধর্ম অবমাননার অভিযোগ তুলে সারাদেশব্যাপী ঘটে যাওয়া ঘটনার প্রক্ষিতে সনাতনীদের মাঝে এই আতংক বিরাজ করছে।

অবশ্য এবছর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ঘাটতি থাকবেনা বলে আশ্বাস দেয়া হচ্ছে। এজন্য নেয়া হচ্ছে তিন ধরনের নিরাপত্তার প্রস্ততি। প্রতিটি মন্ডপে স্থায়ী ভাবে থাকবে আনসার বাহিনী। এছাড়াও পুলিশ ও বিজিবি টহলের পাশাপাশি প্রতি ইউনিয়নে মোবাইল টিম থাকবে। এদিকে, শেষ মহুর্ত্বে চলছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। তুলির আঁচড়ে রাঙ্গিয়ে তুলছেন প্রতিমাকে।

চকরিয়া উপজেলা পুঁজা উদযাপন পরিষদ সুত্রে জানা গেছে, প্রতিমা ও ঘট পুঁজাসহ মোট ৯১ টি পুঁজা মন্ডপে দূর্গোৎসব পালিত হবে চকরিয়ায় ।

তন্মধ্যে প্রতিমা পূঁজা ৪৮টি আর ঘট পূঁজা ৪৩টি। শান্তিপূর্ণভাবে যাতে দুর্গোৎসব সম্পন্ন করতে পারে এ লক্ষ্যে প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। ইতোমধ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে পূজাঁ উদযাপন কমিটি ও স্ব স্ব মন্ডপের প্রতিনিধিরা একাধিকবার সভাও করেছেন।

চকরিয়া সার্ব্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির দুর্গা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ডা.অসীম কান্তি দে (রুবেল) ও সাধারণ সম্পাদক ডাবলু কান্তি দাশ বলেন , ঝাঁকজমক পূর্ণভাবে ‘মা’ দূর্গার অর্চনা করার উদ্দেশ্য থাকলেও নিরাপত্তা নিয়ে খুব শংখিত।

গত বছর একটা আতংকের মধ্য দিয়ে পূজাঁ উদযাপন করতে হয়েছে। আমরা আনন্দ-উৎসবমূখর পরিবেশে মায়ের আরাধনা করতে চাই। এজন্য প্রশাসনসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তারা বলেন, প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। শুধু মাত্র রংয়ের তুলিতে মা’কে সম্পন্নরুপে ফুটিয়ে তোলার কাজ বাকি রয়েছে। পেন্ডেলের কাজও শেষ হয়েছে। এবার ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসব আরম্ভ হয়েছে। পুঁজায় পাঁচদিন পর্যন্ত বিভিন্ন অনুষ্টানের আয়োজন থাকবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ ও চকরিয়া পৌরসভা শাখার সভাপতি নারায়ন কান্তি দাশ বলেন, দূর্গা পূঁজা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্টান হলেও অন্য সম্প্রদায়ের লোকজনও এই উৎসবে সামিল হন। দেশের অন্যান্য জায়গার তুলনায় চকরিয়া একটি সাম্প্রদায়িক সম্প্রতির এলাকা। কিন্তু গত বছর ধর্ম অবমাননার অবিযোগে দেশব্যাপী সনাতনী সম্প্রদায়ের মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্টানে হামলার ঘটনা ঘটেছে।

এর থেকে বাদ যায়নি চকরিয়াও।
তাই সনাতনী সম্প্রদায়ের মধ্যে পূজোঁকে ঘিরে যে আতংক বিরাজ করছে সেজন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে। দুর্গোৎসব যাতে সুষ্টু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রশাসনকে সবধরনের সহায়তা করা হবে।

চকরিয়া উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ ও সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ বলেন, উপজেলার এবার ৪৮টি মÐপে প্রতিমা পূঁজা এবং ৪৩টি মন্ডপে ঘট পূঁজা অনুষ্টিত হবে।

এর মধ্যে চকরিয়া পৌরসভায় ৭টি, উপজেলার ফাঁসিয়াখালীতে ৮টি, কাকারায় ৩টি, বরইতলীতে ৬টি, হারবাংয়ে ৮টি, সাহারবিলে ২টি, ডুলাহাজারায় ৭টি, খুটাখালীতে ১টি, চিরিংগা ইউপিতে ১টি, কৈয়ারবিলে ৩টি ও পূর্ব বড় ভেওলায় ২টি মন্ডপে প্রতিমা পূঁজা অনুষ্টিত হবে। দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেজন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

তারা আরও বলেন, গত বছর ধর্ম অবমাননার অভিযোগে দূর্গোৎসবের সময় সারাদেশে পুজা মন্ডপ, সনাতনী সম্প্রদায়ের ঘরবাড়ি ভাংচুরসহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এর থেকে বাদ যায়নি চকরিয়া-পেকুয়াও। তাই পুজা কমিটির পক্ষ থেকে প্রশাসনকে বিশেষ নিরাপত্তা বলয় তৈরী করার জন্য অনুরোধ করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দূর্গা পূঁজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। মোতায়েন থাকবে পুলিশের একাধিক মোবাইল টিম। মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যরা টহলে থাকবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা পুঁজা মন্ডপের আশপাশে নিয়োজিত থাকবে। আশা করি সুষ্ঠভাবে দূর্গোৎসব সম্পন্ন হবে।

তিনি বলেন, গত বছর করোনা মহামারির ভয়াবহতার কারণে পুঁজা মন্ডপগুলোতে স্থায়ীভাবে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ের ছিলোনা। এবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন করেছি যাতে মন্ডপগুলোতে স্থায়ীভাবে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা যায়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূঁজা। গত বছরের মতো যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি পুজা মন্ডপে আনসার মোতায়েন থাকবে।

পাশাপাশি পুলিশ, বিজিবি টহলে থাকবে। এরমধ্যে পূঁজা কমিটি ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রতি বছর সরকারীভাবে যে বরাদ্দ দেয়া হয় আশা করি তা পূঁজো শুরুর আগেই চলে আসবে। পূঁজাতে যাতে আইনশৃঙ্খলায় কোন সমস্যা না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।###

Previous Post

লামায় শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন

Next Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক ও উদারতার অগ্রদূত — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক ও উদারতার অগ্রদূত — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক ও উদারতার অগ্রদূত — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB