শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বানীশান্তায় বালি ফেললে ফসলি জমি নষ্ট হবে মানুষের জীবন বিপর্যস্ত হবে: সুলতানা কামাল

বাণীশান্তা (দাকোপ, খুলনা ) থেকে মো. নূর আলমঃ by বাণীশান্তা (দাকোপ, খুলনা ) থেকে মো. নূর আলমঃ
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
0 0
বানীশান্তায় বালি ফেললে ফসলি জমি নষ্ট হবে মানুষের জীবন বিপর্যস্ত হবে: সুলতানা কামাল
0
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পষ্টতই বোঝা যাচ্ছে বাণীশান্তা হচ্ছে ফসলি জমির উর্বর ভূমি। ফসলির জমি ক্ষতিপূরণ হয়না। এর দাম নির্ধারন করা যায়না। বাণীশান্তায় বালি ফেললে জীবন দূর্বিসহ হবে। বসবাসের অযোগ্য হবে। মানুষের জীবন বিপর্যস্ত হবে ফসলি জমি নষ্ট হবে। এটা আমাদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না।

যারা এই নীতি বাস্তবায়ন করতে চায় তারাই কুচক্রী মহল তারাই ষড়যন্ত্রকারী। তারা বাংলাদেশের ভালো চায়না। তারাই অন্যায় জিদ ধরে বাণীশান্তায় বালি ফেলার ব্যবস্থা করছে। আমরা এর তীব্র নিন্দা করছি।

২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে বাণীশান্তা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাপা সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল একথা বলেন।

সোমবার বিকেল ৩টায় জনসভায় সভাপতিত্ব করেন বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা হিরন্ময় রায়।

জনসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। জনসভায় বক্তব্য রাখেন বাপা’র কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, আব্দুল করিম কিম, তোফাজ্জেল সোহেল, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়, সঞ্জিব মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, সত্যজিৎ গাইন, হিরন্ময় রায়, ইস্রাফিল বয়াতি, কৃষ্ণ পদ মন্ডল, ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রি, কৃষাণী বৈশাখী মন্ডল, বাপা নেতা মোল্লা আল মামুন, শেখ রাসেল, হাছিব সরদার, আবুল কাশেম, কমলা সরকার, সুষ্মিতা মন্ডল প্রমূখ।

জনসভায় প্রধান বক্তা শরীফ জামিল বলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারীদের নানা ধরনের ভয়ভীতি, হামলা-মামলা ও নির্যাতনের হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন উপক্ষো করে বন্দর কর্তৃপক্ষ যদি কৃষিজমি রক্ষা

আন্দোলনকারীদের উপর কোন ধরনের হামলা-মামলা চালালে সারা বাংলাদেশের তার বিরুদ্ধে গর্জে উঠবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। সভাপতির বক্তব্যে সংগ্রাম কমিটির নেতা হিরন্ময় রায় বলেন দাকোপ উপজেলার সর্বস্তরের মানুষ কৃষিজমি রক্ষায় ঐক্যবদ্ধ।

আমরা জীবন দেবো তব্ওু আমাদের কৃষিজমিতে মোংলা বন্দরকে বালি ফেলতে দেবো না। জনসভার আগে প্রধান অতিথি বাপা সভাপতি সুলতানা কামাল বাণীশান্তা-ভোজনখালি বিলের আমন ধানের ক্ষেত সরেজমিন পরিদর্শন করেন।##

Previous Post

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন: চকরিয়া আসন থেকে সদস্য পদে নারী পুরুষ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

Next Post

আজ বিশ্ব পর্যটন দিবস, কক্সবাজারে চলবে মেলা

Next Post
আজ বিশ্ব পর্যটন দিবস, কক্সবাজারে চলবে মেলা

আজ বিশ্ব পর্যটন দিবস, কক্সবাজারে চলবে মেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB