হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সম্প্রীতি বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক এ কে এম গিয়াসউদ্দিন ও সদস্য সচিব অধ্যক্ষ ক্যা থি অং। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
‘ধর্ম যারযার উৎসব সবার’ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি উদাহরণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ১৪ বছরে ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা ও ক্রিসমাসসহ সকল ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এ বছরের দুর্গা পূজাও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।
নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।







