শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বদরখালী সমিতির নির্বাচন শনিবার: লড়াই হচ্ছে অভিজ্ঞ ও ধনী প্রার্থীর মধ্যে

এম,জিয়াবুল হক,চকরিয়া by এম,জিয়াবুল হক,চকরিয়া
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
0 0
বদরখালী সমিতির নির্বাচন শনিবার:  লড়াই হচ্ছে অভিজ্ঞ ও ধনী প্রার্থীর মধ্যে
0
SHARES
390
VIEWS
Share on FacebookShare on Twitter

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচন।

তফসিল অনুযায়ী সমিতির ১২ পদের বিপরীতে মোট ৩৮ জন প্রার্থী গত দুইমাস ধরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে ৪জন, সহসভাপতি-৫ জন, সম্পাদক পদে ৫জন এবং ৯টি ব্লকে পরিচালক পদে ২৪ জন প্রার্থী আজ ভোটের পরীক্ষায় মুখোমুখি হচ্ছেন। বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় শুরু হবে ভোট উৎসব। শেষ হবে বিকাল চারটায়। সমিতির মোট ভোটার সংখ্যা এক হাজার ৫০০ জন। গতকাল শুক্রবার বিকালে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এসময় তিনি ভোট কেন্দ্রের প্রতিটি বুথ ও সার্বিক ব্যবস্থা ঘুরে দেখেন।

জানা গেছে, নির্বাচনে সভাপতি-পদে লড়ছেন ৪জন। তারা হলেন প্রবীণ সমবায়ী সাবেক তিনবারের সম্পাদক দেলোয়ার হোছাইন এমএ (গোলাপ ফুল), সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল হান্নানের বড়ছেলে নুরে হাবিব তছলিম (ছাতা), বর্তমান কমিটির সভাপতি নুরুল আলম সিকদারের ছেলে ছরওয়ার আলম সিকদার ( চেয়ার) ও মনজুর আলম।

সহসভাপতি পদে ভোটযুদ্ধে আছেন বর্তমান কমিটির সহসভাপতি আলী মোহাম্মদ কাজল (বাই সাইকেল), নতুন প্রার্থী আনছারুল করিম (মই), কামাল উদ্দীন বাবুল (হাঁস), মাস্টার মকবুল হোছাইন (কলসি), ও আহমদ উল্লাহ।

সমিতির আলোচিত পদবী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে ভোটের মাঠে আছেন পরীক্ষিত সমবায়ী নেতা ও সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী (দেওয়াল ঘড়ি), সাবেক প্রয়াত সম্পাদক ইকবাল বদরীর ভাই এ এম এস্তেফাজুর রহমান (আনারস), নতুন মুখ মইন উদ্দিন (চাকা)। অন্য দুইজন নজরুল ইসলাম ও আরিফ জুনায়েত রাসেল।

সমিতির ৯টি ব্লক থেকে নির্বাচিত হবেন ৯জন পরিচালক। এখানে ৯টি পদের বিপরীতে ভোটযুদ্ধে আছেন ২৪ জন প্রার্থী। তারা হলেন বর্তমান কমিটির সদস্য জসিম উদ্দিন টিটু, শাহাব উদ্দিন শাকিল, আব্দুল আজিজ, মোজাহার আহমদ, আবুল হাসনাত মো পারভেজ, নাজেম উদ্দীন, কতুব উদ্দীন, মেম্বার বখতিয়ার উদ্দিন রুবেল, রেজাউল করিম বাদল, নাজিম উদ্দিন,জয়নাল আব্দীন, নুরুল কাদের,মো বেলাল উদ্দীন,জিয়া উদ্দীন,হামিদ উল্লাহ, মো নাছির উদ্দীন, জাফর আলম, এস এম শওকত ওসমান, সিরাজুল হক, মেজাফ্ফর আহমদ, কুতুব উদ্দীন সোহেল, আব্দুল কাদের মানিক, আহমদ আলী মাজু, মোহাম্মদ নুরুল কাইছার।

সরেজমিনে দেখা গেছে, অবিশ্বাস হলেও সত্যি যে বদরখালী জনপদের চারদিকে এখন নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। উৎসবের আমেজ সাজ সাজ অবস্থা চলছে উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে। পরিস্থিতি দেখে যে কারো মনে হবে এখানে যেন জাতীয় নির্বাচনের উৎসব চলছে। উপনিবেশ সমবায় আইন অনুযায়ী তিন বছর পর পর অনুষ্ঠিত হয় সমিতির বহুল প্রতিক্ষিত নির্বাচন।

বর্তমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় গেল দুইমাস আগে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এবারকার নির্বাচনের প্রধান সমন্বয়ক।

তাঁর তত্তাবধানে অনুষ্ঠিতব্য নির্বাচনে দুইজন প্রিসাইডিং কর্মকর্তা যথাক্রমে চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাংগীর আলম ও কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার মো.রমিজ আহমদ দায়িত্ব পালন করছেন।

Previous Post

রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

Next Post

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন: তৈয়বের প্রার্থীতা বাতিল

Next Post
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন: তৈয়বের প্রার্থীতা বাতিল

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন: তৈয়বের প্রার্থীতা বাতিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB