শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

যুবক অপহরণের পর বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

নিজস্ব সংবাদদাতা: by নিজস্ব সংবাদদাতা:
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
0 0
যুবক অপহরণের পর বস্তাবন্দি অবস্থায় উদ্ধার
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালীর গভীর জঙ্গল থেকে বস্তাবন্দী অবস্থায মোঃ পারভেজ প্রকাশ ছোটন (১৯) নামের এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পেকুয়া থানা পুলিশ বস্তাবন্দী অবস্থায় তাকে জঙ্গল থেকে উদ্ধার করে। মোঃ পারভেজ প্রকাশ ছোটন শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের দোকান পাড়া এলাকার শমসুল আলমের ছেলে।

এলাকাবাসি জানায়; শমসুল আলমের ছেলে মোঃ পারভেজ প্রকাশ ছোটন শনিবার রাতে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। মঙ্গলবার ভোরে শিলখালী ইউনিয়নের তারাবুনিয়ার আগা নামক পাহাড়ী জঙ্গল এলাকায় জনৈক ফেরদৌসের বাগানে কয়েকজন কিশোর বয়সের ছেলে তাকে বস্তাবন্দী অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছমদ ও পুলিশকে খবর দেন।

পরে সকাল ১০টার দিকে পেকুয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোঃ পারভেজ প্রকাশ ছোটন স্থানীয় সাংবাদিকদের জানান; গত ইউপি নির্বাচনে মোঃ পারভেজ প্রকাশ ছোটন নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেন। এতে নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন তার উপর ক্ষুব্ধ।

এ কারণে গত শনিবার চেয়ারম্যানের লোক হিসাবে পরিচিত স্থানীয় শহিদুল্লাহ ও মামুন সহ আরও কয়েকজন তাকে ধরে নিয়ে মারধর করে জঙ্গলের ভেতরে তাকে বস্তাবন্দী করে ফেলে দিয়ে আসে। মঙ্গলবার কয়েকজন কিশোর বয়সের ছেলে জঙ্গলের ভেতরে বস্তা দেখে কাছে গিয়ে মানুষের কান্নার শব্দ শুনে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেয়।

মোঃ পারভেজ প্রকাশ ছোটন দাবী করেছে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে চেয়ারম্যানের লোকজন তাকে নিয়ে গিয়েছিল। এ ব্যাপারে চেয়ারম্যান কামাল হোসেন জানান; তিনি এখনও এলাকায় নেই। এটি একটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

মোঃ পারভেজ প্রকাশ ছোটনের বড় ভাই সাইফুল করিমের স্ত্রী পরিচয় দিয়ে শারমিন আক্তার নামের একজন জানান; মোঃ পারভেজ প্রকাশ ছোটন প্রতারক লোক, চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য ছোটন এ গুলো নাটক করছে।

ইউপি সদস্য আব্দুস ছমদ জানান; যেখানে ওই যুবককে পাওয়া গেছে সেই এলাকাটিতে প্রতিনিয়ত বন্য হাতী থাকে। সেখানে এক রাতও কোন লোক অক্ষত অবস্থায় থাকা যাবে না। এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে কিছু পাওয়া গেলে পরে জানাবো।

Previous Post

পেকুয়ায় ছাতার নলে ইয়াবা

Next Post

চকরিয়া বিএনপি আহ্বায়কের ইন্তেকাল

Next Post
চকরিয়া বিএনপি আহ্বায়কের ইন্তেকাল

চকরিয়া বিএনপি আহ্বায়কের ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB