কক্সবাজারের পেকুয়ায় ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক মাদরাসা শিক্ষককে এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পেকুয়ার নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ সাজা দেয়া হয়। এর আগে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক আমির হোসেনকে (২৮) টইটং জামিয়াতুল আল আফকার ইসলামীয়া নুরারী মাদরাসা থেকে আটক করে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো.ফরহাদ আলী জানায়, আমির হোসেন নুরানী মাদরাসার শিক্ষক। ওই মাদরাসার এক শিক্ষার্থীকে প্রায় সময় উত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, আমির হোসেনের বাড়ি টেকনাফ উপজেলায়। তিনি গত পনের মাস আগে টইটং জামিয়াতুল আল আফকার নুরানী মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। সে মাদরাসার একাধিক শিক্ষার্থীর সাথে অশালীন আচরন করে মুঠোফোনে ভিডিও ধারন করে।
পরে ব্ল্যাক মেইলিং করে তাদের সাথে খারাপ আচরণ করতো। তার ধারন করা শিক্ষার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ওই শিক্ষার্থী বর্তমানে অন্য মাদরাসায় পড়ালেখা করছে।
এদিকে তার মতো শিক্ষক নামধারী টাউটকে আইনের আওতায় আনায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলেন, এমন শিক্ষক জাতির জন্য কলংকজনক।







