শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় চালককে পিটিয়ে গাড়ী ছিনতাই

মো: আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি by মো: আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি
রোববার, ১৮ সেপ্টেম্বর ২০২২
0 0
পেকুয়ায় চালককে পিটিয়ে গাড়ী ছিনতাই
0
SHARES
353
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় চালককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় ওই দুবৃর্ত্তরা একটি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা জখমী ব্যক্তিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

১৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৫ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী দক্ষিণপাড়ায় রাজাখালী-নাপিতখালী পারাপার লালজানপাড়ার ব্রীজের নিকট এ ঘটনা ঘটে।

আহত টমটম চালকের নাম নুরুল কাদের (৩৭)। তিনি পশ্চিম টইটং কাদিরিয়াপাড়ার বাদশাহ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ওই দিন বিকেলে নুরুল কাদের অটোরিক্সা নিয়ে যাত্রীসহ টইটং বাজার থেকে রাজাখালী আরবশাহ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাপিতখালী দক্ষিণপাড়ায় লালজানপাড়া ব্রীজের নিকট পৌছলে গাড়ীটি গতিরোধ করা হয়। এ সময় চালককে গাড়ী থেকে টানা হ্যাঁচড়া করে নামিয়ে ফেলা হয়। এক পর্যায়ে একটি দোকানের মধ্যে তাকে আটকিয়ে রাখে। সেখানে ৪/৫ জনের দুবৃর্ত্তরা টমটম চালক নুরুল কাদেরকে হাতুড়ি ও লোহার রড দিয়ে নিষ্টুরভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে দোকান থেকে বের করে চলাচল রাস্তায় ফেলে গাড়ীটি নিয়ে সটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা অজ্ঞান অবস্থায় তাকে সড়ক থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত নুরুল কাদেরের ভাই শাহজাহান বলেন, আমার ভাই যাত্রী নিয়ে টইটং বাজার থেকে আরবশাহ বাজারের দিকে যাচ্ছিলেন। লালজানপাড়া ব্রীজের নিকটে তাকে হামলা করা হয়। রবি আলমের চায়ের দোকানে আটকিয়ে রাখে। হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে সর্বশরীরে ফুলা ও নীলাফুলা জখম করে।

তিনি আরো জানান, নাপিতখালীর সিকদারপাড়ার মৃত আকতার আহমদের ছেলে মো: হানিফ প্রকাশ লিটনের ইন্দনে নাপিতখালীর দক্ষিণপাড়ার মোহাম্মদ হোছনের পুত্র খানে আলম, রবি আলমসহ ৪/৫ জন মিলে পিটিয়ে জখম করে। তারা গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায়।

স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামীকে সর্বশরীরে আঘাত করেছে।

বৃহত্তর মগনামার সাবেক চেয়ারম্যান আক্তার কামাল চৌধুরী প্রকাশ ওয়াইশ্যা মিয়ার ছেলে উজানটিয়ার করিমদাদ মিয়ার বাড়ীর নুরুল কায়েস জানান, খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। নুরুল কাদের আমার জমি চাষ করে। লিটনের ইন্দনে এ হামলা হয়েছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন জানান, ওই আহত ব্যক্তিকে আমি দেখেছি। আগে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছি। বিষয়টি ১ জন পুলিশ অফিসারকে দেখতে বলে দিয়েছি।

Previous Post

বিতর্কিত সিএইচটি কমিশন লামায় ডুকতে পারেনি !

Next Post

মহেশখালীতে নানা অনিয়ম দিয়েই শেষ হলো আনসার ভিডিপি প্রশিক্ষণ

Next Post
মহেশখালীতে নানা অনিয়ম দিয়েই শেষ হলো আনসার ভিডিপি প্রশিক্ষণ

মহেশখালীতে নানা অনিয়ম দিয়েই শেষ হলো আনসার ভিডিপি প্রশিক্ষণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB