কক্সবাজারের পেকুয়ায় রুমি আক্তার (২২) নামের ১ সন্তানের জননীর আত্মহত্যা।
নিহতর রুমি ১৭মাস বয়সী ছেলে সন্তান রেখে আত্মহত্যা করায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউপির সুতাচুড়া এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত রুমি আক্তার ওই এলাকার রেজাউল করিমের স্ত্রী।
ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।১ম সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যা মনে হচ্ছে। ময়না তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।







