শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুর ২ হাজার নেতাকর্মী পদচারণায় মুখরিত টুঙ্গিপাড়া

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
0 0
রামুর ২ হাজার নেতাকর্মী পদচারণায় মুখরিত  টুঙ্গিপাড়া
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুই হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছর রামু স্টেডিয়ামে যে বৃহত্তর মেজবানের আয়োজন করা হতো সেই মেজবানও হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য সেই ঐতিহাসিক টুঙ্গিপাড়ায়।

এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ৫০ টি এসি বাস করে বাংলাদেশ আওয়ামী লীগের দুই হাজার নেতাকর্মী নিয়ে রামু থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন এমপি কমল।

বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে দুপুর ১২ টার দিকে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর কবর জিয়ারত শেষে ইছালে ছওয়াব মাহফিল ও মেজবানে অংশ নেন।

সাইমুম সরওয়ার কমল এমপি চকোরীকে জানান, প্রতি বছর জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং আগস্ট শহীদদের স্মরণে রামু স্টেডিয়ামে অর্ধশতাধিক গরু জবাই করে বৃহত্তর মেজবানের আয়োজন করা হতো। যেখানে অংশ নিতেন তৃনমূলের হাজারো নেতাকর্মী।
এ বছর সে আয়োজন আমরা করেছি টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিস্থলে।

তিনি বলেন, সকালে ৫০ টি বাসে করে নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় নামলে এক মিলন মেলায় পরিণত হয়। এ সফরে, তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই আছেন যারা এই প্রথম টুঙ্গিপাড়ায় এসেছেন। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে পেরে তারা মহা খুশি।

আমি ৯৬ সালেও এখানে এসেছি। জাতীর পিতার মৃত্যুর পর এখানে তাঁর দাফন কাফনেও বাঁধা দেওয়া হয়েছিল। জিয়াউর রহমানের নির্দেশে বঙ্গবন্ধুর জানাজায় যেন মানুষ আসতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কালক্রমে এই টুঙ্গিপাড়া এখন জাতির ঠিকানা হয়ে গেছে।

এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তৃণমূলের অনেক প্রবীণ নেতা।

“টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর কবর জিয়ারত অনেক নেতাকর্মীর জন্য সৌভাগ্যের বিষয়। এমপি কমলের এই মহৎ উদ্যোগের কারণে হাজারো নেতাকর্মীর স্বপ্ন পূরণ হয়েছে” বলে জানান রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া।

তিনি বলেন, এই সফর শুধু মহামানবের কবর জিয়ারত নয়, দলের নবীন প্রবীণ হাজারো নেতাকর্মী বঙ্গবন্ধু সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছে।

Previous Post

রামু প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Next Post

বাণিজ্যিক সিনেমায় অনুদানে তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র সমিতিগুলোর ধন্যবাদ

Next Post
বাণিজ্যিক সিনেমায় অনুদানে তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র সমিতিগুলোর ধন্যবাদ

বাণিজ্যিক সিনেমায় অনুদানে তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র সমিতিগুলোর ধন্যবাদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB