শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামু থেকে টুঙ্গিপাড়া যাচ্ছে দুই সহস্রাধিক নেতাকর্মী

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
0 0
0
SHARES
318
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ইছালে ছওয়াব মাহফিল ও রামুর বিগত বছরের ঐতিহাসিক মেজবান এবছর অনুষ্ঠিত হবে টুঙ্গিপাড়ায়।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে রামু থেকে ৫০ টি এসি বাস যোগে বাংলাদেশ আওয়ামী লীগের দুই সহস্রাধিক নেতাকর্মী এ মাহফিলে যোগ দিতে বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় রামু স্টেডিয়াম থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

সাইমুম সরওয়ার কমল এমপি’র একান্ত সহকারী মিজানুর রহমান জানান- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রামু উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আলম চৌধুরীকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট ইছালে ছওয়াব মাহফিল ও ঐতিহাসিক মেজবান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের এ আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় প্রবীন নেতা, এলাকায় বঙ্গবন্ধু পাগল হিসেবে পরিচিত তৃণমূলের এমন ব্যক্তিরা এ সফরে প্রাধান্য পাচ্ছেন। এ ছাড়া রামু উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের ২ সহস্রাধিক নেতাকর্মী টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিতব্য মাহফিলে অংশ নেবেন। ইতিমধ্যে সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে ইছালে ছওয়াব মাহফিল ও ঐতিহাসিক মেজবান বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আয়োজক কমিটির সমন্বয়ক, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক জানান- প্রতিবছর জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা রামুতে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে রামু স্টেডিয়ামে বৃহত্তর আয়োজনে মেজবানের আয়োজন করতাম।

এবছর (২০২২ খৃস্টাব্দে) সেই বৃহত্তর মেজবান টুঙ্গিপাড়ায় আয়োজন করতে যাচ্ছি। তিনি জানান এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

তৃণমূলের প্রবীন আওয়ামী লীগ নেতা ছৈয়দ জামান জানান- মনে আশা ছিল মৃত্যুর আগে একবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবো। আজ বয়সের শেষ সময়ে এসে মনের সেই লালিত স্বপ্ন বাস্তবতায় রূপ দিচ্ছেন আমাদের প্রিয় নেতা সাইমুম সরওয়ার কমল এমপি।

তিনি আরো জানান- জাতির জনক বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যাওয়ার সাথে স্বপ্নের পদ্মাসেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটাও জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এ আয়োজনের জন্য সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, ইছালে ছওয়াব মাহফিল ও মেজবান আয়োজক কমিটির আহবায়ক জাফর আলম চৌধুরী জানান- সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় রামু থেকে ৫০টি বাসযোগে নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে। ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর কবর জিয়ারত, দোয়া মাহফিল ও মেজবানে অংশ নিয়ে সন্ধ্যা ৬টায় টুঙ্গিপাড়া থেকে রামুর উদ্দেশ্যে রওনা করবেন।

Previous Post

চকরিয়ায় গাঁজা গাছসহ চাষী গ্রেফতার

Next Post

বান্দরবান সীমান্তে আবারো উত্তেজনা

Next Post
বান্দরবান সীমান্তে আবারো উত্তেজনা

বান্দরবান সীমান্তে আবারো উত্তেজনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB