চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে জাহেদুল ইসলাম লিটু পনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন আলমগীর চৌধুরী।
আজ ৪ ডিসেম্বর সকাল ১০ টায় চকরিয়া এটিএম পার্কে ১ম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় চকরিয়া মহিলা কলেজে।
সভাপতি পদে অন্য অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন এডভোকেট ফয়জুল কবীর ও মোহাম্মদ নুরুল আবচার। সাধারণ সম্পাদক পদে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন কাউন্সিলর মুজিবুল হক ও বর্তমান সাধারণ সম্তিপাদক আতিকউদ্দিন চৌধুরী।







