শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

৯বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চকরিয়া পৌর আওয়ামীলীগের সম্মেলন

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
রোববার, ৪ সেপ্টেম্বর ২০২২
0 0
৯বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চকরিয়া পৌর আওয়ামীলীগের সম্মেলন
0
SHARES
482
VIEWS
Share on FacebookShare on Twitter

২০১৩ সালে অনুষ্ঠিত সম্মেলনে তিনবছর মেয়াদে নির্বাচিত কমিটি সময় পার করেছে ৯বছর। সাংগঠনিক নিয়মে এই ৯বছরে তিনটি নতুন কমিটি উপহার পেত চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ। পাশাপাশি প্রতিটি সম্মেলনে বেরিয়ে আসতো নতুন নেতৃত্ব।

অভিযোগ উঠেছে, সঠিক সময়ে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত না হবার কারণে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের নতুন নেতৃত্ব তৈরীর হবার পথ বারেবারে রুদ্ধ হয়েছে। এতে তৃনমুলের নেতাকর্মীরাও যেমন ক্ষুদ্ধ ছিলেন, তেমনি নতুন করে পদ প্রত্যাশী যারা তাদের মধ্যেও একধরণের হতাশা ভর করেছিলো দীর্ঘদিন ধরে।

তবে আশার কথা হলো নানা চড়াই উৎড়াই পেরিয়ে আজ রোববার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজারের চকরিয়া পৌরসভা শাখার বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।

অনুষ্ঠিতব্য সম্মেলনে এবার সভাপতি পদে চকরিয়া পৌরসভার টানা দুইবার নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী প্রার্থীতা ঘোষনা দিয়ে রীতিমত স্নায়ুযুদ্ধে ফেলে দিয়েছিলেন প্রতিদ্বন্দি প্রার্থী ও সমর্থকদের শিবিরে।

অবশ্য শেষমুর্হুতে এসে কাউন্সিলর তালিকা নিয়ে লুকোচুরি ও যথাসময়ে কাউন্সিলর তালিকা প্রকাশ না করার অভিযোগ তুলে মেয়র আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সম্মেলনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে কিছুটা ছন্দপতন ঘটে সম্মেলনের জৌলুস নিয়ে। কারণ সভাপতি পদে তিনিই ছিলেন একজন শক্তিশালী প্রার্থী।

অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট প্রার্থী হয়েছিলেন ৮জন। তদমধ্যে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন। পরে মেয়র আলমগীর চৌধুরী সভাপতি পদে ও সাবেক ছাত্রনেতা মোজাফ্ফর হোসেন পল্টু সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় বর্তমানে সম্মেলনে মোট প্রার্থী রয়েছেন ৬জন। তদমধ্যে আছেন সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন।

ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে। আজ রোববার ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।

অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতি পদে ভোটযুদ্ধে আছেন তিনজন। তাঁরা হলেন বর্তমান কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটু (দেওয়াল ঘড়ি), সাবেক ছাত্রনেতা ও তরুন আইনজীবি এডভোকেট ফয়জুল কবির (দোয়াত কলম), প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল আবচার (ছাতা)। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ভোটের মাঠে লড়াইয়ে আছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিক উদ্দিন চৌধুরী (ফুটবল), চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব (হরিণ) ও সাবেক ছাত্রনেতা লায়ন মোহাম্মদ আলমগীর চৌধুরী (গোলাপ ফুল)।

জানা গেছে, এবারের সম্মেলনে চকরিয়া পৌরসভার অধীন ৯টি ওয়ার্ড থেকে মোট ১৭১ জন সদস্যকে কাউন্সিলর করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি থেকে ১৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এছাড়াও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ৬৯ জন ও কো-অপশন সদস্য ১৯জন মিলিয়ে মোট কাউন্সিলর হয়েছেন ২৫৯ জন। তারা গোপন ব্যালটের মাধ্যমে ভোটে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

চকরিয়া পৌরসভার পুকুপুকুরিয়াস্থ কমিউনিটি সেন্টার এটিএন পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক থাকবেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা। প্রধান বক্তার বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি আজিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান মাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। এছাড়াও সম্মেলনে কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও কাউন্সিলর (ডেলিগেট) উপস্থিত থাকবেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের ভেন্যু চকরিয়া পৌর আওয়ামীলীগের অনুষ্ঠান সুচিতে জানানো না হলেও দলের নির্ভরযোগ্যে সুত্রে জানা গেছে, চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন তথা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Previous Post

দৈনিক কক্সবাজার পত্রিকার প্রয়াত সম্পাদকের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

Next Post

কক্সবাজার চায়নিজ উশু একাডেমির ঢাকা যাত্রা

Next Post
কক্সবাজার চায়নিজ উশু একাডেমির ঢাকা যাত্রা

কক্সবাজার চায়নিজ উশু একাডেমির ঢাকা যাত্রা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB