বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যামাচিং বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম শুনে আমার বাবা-মায়েরা কাঁদে, শুধু কাঁদেনা ভয়ে মুর্ছা যায়।
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে লামা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত মিছিল শেষে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রবিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে গণমিছিলটি লামা বাজার প্রদক্ষিণ শেষে নয়াপাস্থা গজালিয়া জীপ স্টেশনে গণ জমায়েতে মিলিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন, লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব।
সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি লুসাইমং, লামা বিএনপির একাংশের সভাপতি আব্দুর রব, সাধারন সম্পাদক এম রুহুল আমিন ও যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন কাউন্সিলর। পুলিশ পাহারার মাঝেও বিএনপির নেতা কর্মীরা রাজপথে সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল-সমাবেশ করার সুযোগ পেয়ে তারা উৎসাহ বোধ করেন বলে, তৃণমূলের নেতা কর্মিরা মন্তব্য করেন।







