শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় গত এক সপ্তাহে ৪ জনের আত্মহত্যা

আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি by আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি
বুধবার, ৩ আগস্ট ২০২২
0 0
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

তুচ্ছ ঘটনায় বাড়ছে আত্মহত্যা। ইসলামের দৃষ্টিতে এটি জঘন্যতম মহাপাপ হলেও  দিনে দিনে বেড়ে চলেছে। কোনোভাবেই এ প্রবণতা ঠেকানো যাচ্ছে না। সাংসারিক কলহ-বিবাদ, অতিরিক্ত রাগ, ক্ষোভ, মান-অভিমানসহ নানা ঘটনায় বাড়ছে আত্মহত্যা। বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত এবং ঋণের দায়ে ভারাক্রান্ত মানুষজনও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ।

কক্সবাজারের পেকুয়ায় গত ২৬ জুলাই থেকে ০২ আগস্ট পর্যন্ত কীটনাশক পান এবং গলায় ফাঁস দিয়ে কিশোরী শিক্ষার্থীসহ ৪ জন আত্মহত্যা ঘটনা ঘটে। পুলিশ বলছে এসব ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত চলছে।

জানা গেছে, গত মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে মাইনুল ইসলাম মানিক (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মানিক উপজেলার সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

নিহতের চাচা নুরুল আজিম বলেন, মানিকের পিতা উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে ও মা পাশের একটি বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেই সময় ফাঁকা বাড়িতে মানিক ঘরের আঁড়ির সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

গত বুধবার (২৭ জুলাই) ভোররাতে জান্নাতুল মাওয়া (২০) নামে উজানটিয়া এএস আলিম মাদরাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি উজানটিয়া রুপালী বাজার এলাকার বাহার উদ্দিনের মেয়ে।

নিহতের মা গোলচেহার বেগম জানায়, রাতে খেয়ে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। ভোরে  ফজরের নামায আদায় করতে রুমে ডাকতে যাই। কোন শব্দ না পেয়ে বেড়ার ফাঁকে উঁকি দিয়ে দেখি মেয়ে ঘরের আঁড়ির সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

সেই সময় স্থানীয়রা জানায়, মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল তাদের অভিভাবকরা। মেয়ে রাজি ছিলোনা। মা বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করে।

গত সোমবার (১আগস্ট) সন্ধ্যায় আবু তাহের (৩৭) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করে।

নিহত যুবক মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকার মৃত বজল মিয়ার ছেলে।

সেই সময় স্থানীয় সূত্রে জানায়, আপন সহোদরদের মধ্যে জায়গার সৃষ্ট বিরোধের জের ধরে আবু তাহেরকে বাড়ি থেকে বের করে দেয়। সেই অপমানে তিনি আত্মহত্যা করে।

গত মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আরজু বেগম (১৭) নামে এক কিশোরী শিক্ষার্থী আত্মহত্যা করে।

উপজেলার শিলখালী ইউনিয়নের তিনঘর পাড়া এলাকায় ফয়েজ আহমদের মেয়ে ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

সাবেক ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন, দুপুরে নিহতের পিতা ফয়েজ আহমদ ও তার মা জ্যোৎস্না আক্তারের মধ্যে ঝগড়া হয়।  বিকেলে পিতা বারবাকিয়া বাজারে চলে যায় ও মা পাশের একটি বাড়িতে যায়।

এ সময় আরজু বাড়িতে একা ছিল। কোন এক সময় সে ঘরের আঁড়ির সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ধারনা করা হচ্ছে, মা বাবার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

যুবক যুবতী ও কিশোরীদের আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সুশীল সমাজের প্রতিনিধি এডভোকেট কামাল হোসেন বলেন, পরিবার থেকে নৈতিক শিক্ষা ও ধর্মীয় ধারণা দিনদিন লোপ পাচ্ছে।

এছাড়াও তুচ্ছ বিষয় নিয়ে ওই বয়সের ছেলে মেয়েরা সব সময় আবেগপ্রবণ থাকে। তাই রাগ করে আত্মহত্যার মত নিকৃষ্ট ঘটনা ঘটায় তারা।

এর থেকে বেরিয়ে আসতে হলে ছেলে মেয়েদের বিষয়ে যতেষ্ট খোঁজ খবর রাখতে হবে তাদের পরিবারকে। সামাজিকভাবে সচেতনমূলক কর্মকান্ডও অব্যাহত রাখতে হবে।

এক সপ্তাহে ৪ জনের আত্মহত্যার বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরহাদ আলী বলেন, লাশগুলো উদ্ধার করে সবগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জানা যাবে তাদের মৃত্যুর রহস্য।

Previous Post

পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

Next Post

চাইলেই কি ডলারের আধিপত্য ভাঙা সম্ভব?

Next Post

চাইলেই কি ডলারের আধিপত্য ভাঙা সম্ভব?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB