কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। এখন সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম চলছে।
আজ ২৮ জুলাই, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উখিয়া হাই স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
২০১৪ সালে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ৮ বছর পর আজ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা সালাহউদ্দিন আহমদ সিআইপি, সাংসদ আশেকউল্লাহ রফিক, সাংসদ সাইমুম সরোয়ার কমল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আলম চৌধুরী রাজা, রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরি, এইচ এম ইউনুস বাঙালি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।







