মানুষ এগিয়ে যাচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। মানুষ না খেয়ে মরে না। কিন্তু কিছু কিছু মানুষের তা ভালো লাগে না। ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারেনা। জননেত্রী শেখ হানিসার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে রোল মডেল।
গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এসব কথা বলেন।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.শহিদুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ মাঠে অনুষ্টিত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্ধোধনী বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.ফরিদুল আলম চৌধুরী। প্রধান বক্তার বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড.সিরাজুল মোস্তফা, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম , কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুল সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এড.রনজিত দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিভাবে মোঃ শহীদুল্লাহ বিএ সভাপতি, সাইফুদ্দিন খালেদ, একেএম মহিউদ্দিন বাবর, ফরহাদ ইকবাল, নজরুল ইসলাম বাবুল সহ সভাপতি, আলহাজ্ব আবুল কাশেম সাধারন সম্পাদক, মোঃ মফিজুর রহমান যুগ্ম সম্পাদক এবং আবু হেনা মোস্তফা কামাল, মোঃ ওয়াহিদুর রহমান ওয়ারেসী, এডভোকেট উম্মে কুলসুম (মিনু), জুবাইদুল্লাহ (লিটন) সদস্য নির্বাচিত হয়েছেন।
নানা জল্পনার পর দীর্ঘ ৯ বছর পর পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়।







