শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
রোববার, ২৪ জুলাই ২০২২
0 0
রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন রামু উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন কমিটি।

শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ বর্তমান সময়ে মৎস্য খাতে অগ্রগতি, সাফল্য, মৎস্য সংরক্ষনসহ দেশব্যাপি মাছের উৎপাদন, প্রজনন ও বিভিন্ন সুফলের দিক তুলে ধরেন।
তিনি সাংবাদিকদের জানান, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৩ জুলাই শনিবার থেকে ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপী রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হবে।

শনিবার প্রথম দিনে স্থানীয় সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের প্রচার-প্রচারণা শুরু করা হয়।

রবিবার দ্বিতীয় দিনে ব্যানার ফেস্টুন সহযোগে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

একই দিনে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, সফল মৎস্যচাষীদের মাঝে মৎস্য পুরস্কার প্রদান এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

সোমবার তৃতীয় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মঙ্গলবার চতুর্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, বুধবার পঞ্চম দিনে রামু উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

বৃহস্পতিবার ষষ্ঠ দিনে সুফলভোগীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন উপকরণ বিতরণ এবং শুক্রবার ২৯ জুলাই সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মতবিনিময়কালে রামু উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ স্থানীয় সাংবাদিকদের মধ্যে রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়–য়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম সম্পাদক আল মাহমুদ ভুট্টো, কার্যকরী সদস্য কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous Post

রামুর এসএসসি ৯২ এর বন্ধু সম্মিলন সম্পন্ন

Next Post

পেকুয়ায় গভীর রাতে ঘরে আগুন, আংশিক ভস্মীভূত

Next Post
পেকুয়ায় গভীর রাতে ঘরে আগুন, আংশিক ভস্মীভূত

পেকুয়ায় গভীর রাতে ঘরে আগুন, আংশিক ভস্মীভূত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB