শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মোংলায় বাপার উঠান বৈঠকে বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবী

মোংলা থেকে মো. নূর আলমঃ by মোংলা থেকে মো. নূর আলমঃ
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
0 0
মোংলায় বাপার উঠান বৈঠকে বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবী
0
SHARES
346
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট বরাদ্দে প্রাণ-প্রকৃতিসহ ধরিত্রীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বাড়াতে হবে।

উপকূলজুড়ে সুপেয় পানি সরবরাহ, সুন্দরবন ও পশুর নদীসহ সকল নদ-নদী-খাল-জলাশয়-পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি সুরক্ষা করতে জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব এবং জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

২৬ মে বুধবার বিকেলে মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে উঠানবৈঠক’র আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত উঠানবৈঠকে সভাপতিত্ব করেন বাপা নেতা মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার। উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

উঠানবৈঠকে আরো বক্তব্য রাখেন বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, বাপা নেতা নদীকর্মী হাসিব সরদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, নজরুল ইসলাম প্রমূখ।

উঠান বৈঠকে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনজনিত কারনে কৃষি ও প্রাণবৈচিত্র ধ্বংসের পাশাপাশি ঘনঘন ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে।

এরফলে একদিকে যেমন উপকূলজুড়ে তীব্র সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে অন্যদিকে উপকূলবাসী জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গনে ভূমিহীন-কর্মহীন হয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। এছাড়া অপরিকল্পিত শিল্পায়নের ফলে সুন্দরবন ও পশুর নদীর জীববৈচিত্র হুমকিতে পড়েছে।

বক্তারা উপকূলজুড়ে পরিবেশবান্ধব-জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনার জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবী জানান। একই সাথে বক্তারা উপকূলীয় উন্নয়ন বোর্ডও গঠনের দাবী জানান। উঠান বৈঠক শেষে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে বাপা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

Previous Post

বীচ পাবলিক স্কুল ও আলহাজ্ব ফাতেমা ফেরদৌস বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন, এমপি কমল সংবর্ধিত

Next Post

চকরিয়া ডুমখালীতে নিরীহ মানুষের বাড়িতে হামলা-গরু ছাগল লুট, আতঙ্কে এলাকাবাসি

Next Post

চকরিয়া ডুমখালীতে নিরীহ মানুষের বাড়িতে হামলা-গরু ছাগল লুট, আতঙ্কে এলাকাবাসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB