শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় হত্যা মামলায় চেয়ারম্যান আদর সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার, চকরিয়া by স্টাফ রিপোর্টার, চকরিয়া
বুধবার, ২৫ মে ২০২২
0 0
চকরিয়ায় হত্যা মামলায় চেয়ারম্যান আদর সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ  দায়ের
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় দিনমজুর আমির হোসেনকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে নিহত আমির হোছনের স্ত্রী ছকিনা ইয়াছিন বাদী হয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন। হত্যার ৪৮ ঘন্টা পার হলেও থানা পুলিশ হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে আমির হোছনকে নৃশংসভাবে হত্যার বিচার চেয়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

নিহত আমির হোসেনের ভাগিনা নুরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে স্থানীয় বনদস্যু আবদুর রহমান ও সালাহউদ্দিন তার মামা আমির হোসেনকে বিচারের কথা বলে ফোন করে ডুমখালী খেলার মাঠে ডেকে নিয়ে যায়। খেলার মাঠে পৌঁছে মোটরসাইকেল থেকে নামামাত্রই সন্ত্রাসী আবদুর রহমান ও সালাহউদ্দিনের নেতৃত্বে ধারালো কিরিছ দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে আমির হোসেন মাটিতে পড়ে যায়। প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে পেছন থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে।

এদিকে মঙ্গলবার (২৪ মে) বিকেলে নিহতের বাড়ির উঠোনে বিক্ষোভকালে আমির হোসেনের বড় ভাই আহমদ হোসেন বলেন, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে তার ভাই আমির হোসেন বর্তমান চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করেনি। এতে ক্ষিপ্ত হয় চেয়ারম্যানের লোকজন। এরপর থেকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলো আমির হোসেনকে। চেয়ারম্যানের সহযোগি আবদুর রহমান আমির হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে।

নিহতের স্ত্রী ছখিনা ইয়াছমিন বলেন, তার স্বামী একজন নিরাপরাধ লোক। ভোগ দখলীয় জমি জবর দখল ও সদ্য সমাপ্ত নির্বাচন কেন্দ্র করে তার স্বামী আমির হোসেনকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করেছে বলে দাবী করেন। তিনি প্রশাসনের কাছে স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবী করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, আমির হোসেনের স্ত্রী একটি এজাহার দিয়েছে। মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: তফিকুল আলম বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনায় জড়িত যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Previous Post

বাঁশি বাজিয়ে মুগ্ধ করলেন এডিশনাল এসপি

Next Post

মহেশখালীতে জাতীয় কবির ১২৩ তম জন্ম দিবস পালিত

Next Post
মহেশখালীতে জাতীয় কবির ১২৩ তম জন্ম দিবস পালিত

মহেশখালীতে জাতীয় কবির ১২৩ তম জন্ম দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB