শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

এক টাকায় জমি, আড়াই লাখ টাকার ঘর পেলেন চকরিয়ার ২১০ পরিবার

এম.জিয়াবুল হক, চকরিয়া by এম.জিয়াবুল হক, চকরিয়া
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
0 0
এক টাকায় জমি, আড়াই লাখ টাকার ঘর পেলেন চকরিয়ার ২১০ পরিবার
0
SHARES
343
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় রোজার ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাত্র এক টাকায় দুই শতক জমিসহ আড়াই লাখ টাকা ব্যয়ে একটি করে নতুন ঘর পেয়েছেন মোট ২১০ ভুমিহীন ও গৃহহীন পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে চকরিয়া উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তহবিলের অগ্রাধিকার প্রকল্পের আওতায় তৃতীয়ধাপে উপজেলার মোট ২৫০ ভুমিহীন পরিবারকে জমিসহ একটি করে নতুন ঘর উপহার দিচ্ছেন। এরই অংশহিসেবে মঙ্গলবার ২৬ এপ্রিল চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উপকারভোগী নির্বাচিত ভুমিহীন ও গৃহহীন পরিবারগুলোর হাতে নতুন ঘরের দলিলপত্র এবং চাবি হস্তান্তর করা হয়েছে।

তাঁর আগে মঙ্গলবার সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে চকরিয়া উপজেলার উপকারভোগী নির্বাচিত ভুমিহীন ও গৃহহীন ২১০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে জমিসহ একটি নতুন ঘরের চাবি হস্তান্তর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত জমিসহ একটি নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি মো.রাহাত উজ্জমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আমিন আল পারভেজ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরী, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ নুরুস শফি, কাউন্সিলর সাইফুল ইসলাম ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন ভুমি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপকারভোগী নির্বাচিত ২১০ ভুমিহীন পরিবারেরন সদস্যরা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সরকার প্রধানের নীতিগত সিদ্বান্তের আলোকে ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকা থেকে ইতোপুর্বে ৮’শ ৭৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় ৪’শ ৩০ পরিবারকে মুজিববর্ষের উপহার নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয়ধাপে উপকারভোগী নির্বাচিত এসব পরিবার সেখানে বসবাস করছে।

তিনি বলেন, একই প্রকল্পের অধীনে তৃতীয় দফায় চকরিয়া উপজেলা এবং পৌরসভা এলাকার ভুমিহীন ও গৃহহীন ২’শ ৫০ পরিবারের কাছে মুজিববর্ষের ঘর হস্তান্তর করার জন্য নির্মিত হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫০টি, সাহারবিল ইউনিয়নে ৫৪টি, ডুলাহাজারা ইউনিয়নের ৮টি এবং পুর্ব বড় ভেওলা ইউনিয়নে ১৩৮টি নতুন ঘর নির্মাণ করা হয়েছে।

এসব ঘর আজ (মঙ্গলবার) ২৬ এপ্রিল সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফান্সের মাধ্যমে উদ্ধোধন করেন। তাঁর আগে গত ২৪ এপ্রিল উপকারভোগী নির্বাচিত আড়াইশত পরিবারের নামে জমির রেজিষ্ট্রিও সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রতিটি পরিবারের জন্য দুই শতক জমির কবুলিয়ত দিয়েছেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি)। আধাপাঁকা এসব ঘর নির্মাণে প্রতি ঘরের জন্য ব্যয় হয়েছে ২লাখ ৪০ হাজার টাকা করে। এসব ঘরে ২টি রুম, বাথরুম ও রান্নাঘর রয়েছে।

ইউএনও জেপি দেওয়ান বলেন, তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২৫০টি নতুন ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। ২৫০ পরিবারের মধ্যে এদিন তৈরী হওয়া ২১০টি নতুন ঘরের জমির দলিলসহ চাবি হস্তান্তর করা হয়েছে। বাকী ৪০ পরিবারের মধ্যে সহসা নতুন ঘর হস্তান্তর করা হবে। আশাকরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নতুন ঘর পেয়ে ভুমিহীন ও গৃহহীন এসব পরিবার ঈদ উৎসব আনন্দের মধ্যে কাটাবে।

Previous Post

শেখ হাসিনার ঈদ উপহার খাদ্য সামগ্রী পেলেন চকরিয়ায় সংবাদপত্র হকাররা

Next Post

চকরিয়া উপজেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Next Post
চকরিয়া উপজেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়া উপজেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB