কক্সবাজার জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সাবেক সাংসদ ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে ইহা নিশ্চিত হওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন এম এ সালাম।