সন্ত্রাসীদের মদদদাতা, মাদক ব্যবসায়ী, হাইব্রিড, জুলুমবাজদের আওয়ামী লীগে দেখতে চাই না। ত্যাগী, আদর্শবান ও জনসেবক নেতাদের হাতে দলের দায়িত্ব দিতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। দেশকে আরো এগিয়ে নিতেও এ দলের বিকল্প নেই।
তবে কোন্দল, নেতৃত্বহীনতা, আদর্শহীন লোকদের আওয়ামী লীগের এখন বড় সমস্যা। তাই দলটির সবার প্রত্যাশা দূর্নীতিবাজ নেতাদের সরিয়ে ত্যাগী নেতাদের যোগ্য মর্যাদায় বসানোর উচিত বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।
সোমবার বিকাল তিনটায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর চকরিয়া-পেকুয়া আসনে নৌকার বিজয় হয়েছে। নৌকার বিজয় হলেও সুনাম ধরে রাখিনি আমরা। স্থানীয় সাংসদের নেতৃত্বে শেখ হাসিনার সব অর্জন ধ্বংস করা হচ্ছে।
তারা আরও বলেন, কেউই হাইব্রিড ও সুবিধাভোগী নেতাদের নেতৃত্বে দেখতে চাই না। নেতৃত্ব হবে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে। প্রতিক্রিয়াশীল, সুবিধাভোগী যেসব লোক আওয়ামী লীগে ঢুকে পড়েছে, তাদের বাদ দিতে হবে।
সন্ত্রাস ও কালো টাকার বিনিময়ে দলকে ধুলে মিসে দিয়েছ। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত আওয়ামী লীগ চাই। অসৎ, অযোগ্য নেতাদের দ্বারা দেশের কল্যাণ সম্ভব নয় মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সাবেক আহবায়ক প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মানিক, আমান উদ্দিন উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, মহিলা সম্পাদিকা জন্নাতুল বকেয়া রেখা, সদস্য সরওয়ার আলম, অধ্যক্ষ আবদুল কাইয়ুম, কৃষকলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, পরিমল বডুয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, প্রদীপ দাশ, বেলাল আজাদ, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, কাউন্সিলর ইফতেকার উদ্দিন হানিফ, কাউন্সিলর নুরুচ্ছফি, কাউন্সিলর সাইফুল ইসলাম, পৌর আ.লীগ সদস্য নুরুল আমিন টিপু, পৌরসভা কৃষকলীগ নেতা ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা বুলেট ফারুক, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন শান্ত, মাতামুহুরী ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এইচএম বুুলবুল, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন মিঠু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জোবাইরুল ইসলাম, সরওয়ার আলম, ছাত্রলীগ নেতা বাপ্পী, রিয়াজ, জাওয়াদ ও রানা হাবিব।







