কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের আয়োজনে “দ্যা নাইনটিন সেভেন্টি ওয়ান জেনোসাইড ইন বাংলাদেশঃ নন স্টেট এক্টরস’ রোল এন্ড রেসপন্সিবিলিটি অব দ্যা স্টেট” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সঙ্গীতের মধ্য শুরু হওয়া সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া।
এসময় প্রশান্ত ভূষণ বড়ুয়া বলেন, নন স্টেট এক্টরস কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত জেনোসাইডের ব্যাপারে আলোকপাত করেন। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ত্বারোপ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন আহমদ সিআইপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আল শামস বাহিনী যে গনহত্যা চালিয়েছিলো তাদের বিচার প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে শুরু হয়েছে। অনেকেই আদালতের রায়ে সাজা পেয়েছে।
সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া। তিনি তাঁর বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পাশাপাশি নন স্টেট এক্টরসরা ( যেমন রাজাকার, আলবদর) যে হত্যাজজ্ঞ চালিয়েছিলো তা বড়ই নির্মম ছিলো।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর সুকুমার দত্ত।
আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাজিদুর রহমান সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত জেনোসাইডের জন্য পাকিস্তানের দায় নিয়ে আলোচনা করেন।
সেমিনারে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক অরুপ রতন সাহা, প্রভাষক মো আলা উদ্দিন, প্রভাষক রায়হাতুল গীর কসবা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক নুরুল আমিন।







