শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
0 0
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সদরের ঝিলংজায় মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ‘দুই বন্ধু মিলে ধর্ষণের’ অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, মঙ্গলবার রাতে ভূক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলাটি নথিভূক্ত হয়েছে।

আসামিরা হল, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মহুরী পাড়ার সিরাজুল ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ (২০) এবং একই ইউনিয়নের কোনার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইমরান (১৯)।

ভূক্তভোগী মেয়েটি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মহুরী পাড়ার বাসিন্দা। তার বাবা দীর্ঘদিন রোগাক্রান্ত হয়ে বাড়ীতে শয্যায়ী এবং মা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

মেয়েটি ঝিলংজা ইউনিয়নের লিংকরোডস্থ মুসলিম আদর্শ শিক্ষা নিকেতনের ( মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ) তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার রাতে মামলা দায়ের হলেও গত বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন উঠনি নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় ভূক্তভোগী মেয়েটি গত ১ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসা শেষে পরদিন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ীতে অবস্থান করছে।

মামলার এজাহারের বরাতে মুনীর-উল-গীয়াস বলেন, বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রীটি বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববতী ঝিলংজা ইউনিয়নের পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন উঠনি নামক এলাকার জনৈক ফরিদের দোকানে নাস্তা কিনতে যায়। নাস্তা কিনে ফেরার পথে স্থানীয় দুই যুবক (পরস্পর বন্ধু) জোর পূর্বক তাকে তুলে নিয়ে যায়।

” পরে স্থানীয় এক পরিত্যক্ত ঝুপড়ি ঘরে নিয়ে মেয়েটিকে দুইজন মিলে ধর্ষণ করে। এসময় মেয়েটির শোর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্বজনদের খবর দেয় ” বলেন, ওসি।

ভূক্তভোগী মেয়েটির মা বলেন, ” স্থানীয়রা আমার মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করার পর ঘটনার দিন রাতেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করি। পরদিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ী নিয়ে আসি। ”

” আমি ও আমার দুই মেয়ে প্রতিবন্ধি। স্বাভাবিক থাকা মেয়েটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করে। আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়ীতে শয্যাশায়ী। আমি ভিক্ষাবৃত্তি করে সংসারের হাল টানছি। ”

অভিযুক্ত যুবকরা মামলা না করে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য প্রভাবশালীদের মাধ্যমে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী মেয়েটির মা।

ওসি মুনীর-উল-গীয়াস বলেন, মঙ্গলবার বিকালে ঘটনায় ভূক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত দুই যুবককে আসামি করে থানায় একটি এজাহার দেন। পরে ঘটনার ব্যাপারে প্রাথমিকভাবে খোঁজ খবর নিয়ে রাতেই মামলাটি নথিভূক্ত করা হয়েছে।

মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

Previous Post

বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু

Next Post

উখিয়ায় সুপারির বাম্পার ফলন

Next Post
উখিয়ায় সুপারির বাম্পার ফলন

উখিয়ায় সুপারির বাম্পার ফলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB