ঘুর্ণিঝড় জাওয়াদ এর কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া প্রায় ৫৫০ জন পর্যটক টেকনাফ উপজেলা ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় টেকনাফ, কক্সবাজারে ফিরে এসেছেন।
গত ৩ দিন ধরে সাগর উত্তাল ও সিগন্যাল থাকায় এরা সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছিলেন।
৭ডিসেম্বর মঙ্গলবার সকালে টেকনাফ থেকে পর্যটকবাহী কেয়ারী সিন্দাবাদ,ক্রুস এন্ড ডাইন,বে ক্রুস ও কক্সবাজার থেকে বে-ওয়ান নামের ৪টি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন দ্বীপে পৌছে আটকে পড়া পর্যটকদেরকে নিয়ে টেকনাফ ও কক্সবাজারে নিরাপদে ফিরে আসে।
উপজেলা ও জেলা প্রশাসন সুত্রে জানা যায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকেরা টেকনাফ ও কক্সবাজারে পৌঁছে তাদের নিজ গন্তব্য চলে গেছেন।
এ ব্যাপারে কয়েকজন আটকে পড়া পর্যটকদের সাথে কথা বলে জানা যায়, তাদেরকে উপজেলা ও জেলা প্রশাসন খাওয়া এবং থাকা বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকেরা নিরাপদে ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন।







