শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়া সদর ইউপি নির্বাচনে নৌকার জনপ্রিয়তা তুঙ্গে

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
0 0
পেকুয়া সদর ইউপি নির্বাচনে নৌকার জনপ্রিয়তা তুঙ্গে
0
SHARES
360
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রবীণ সাংবাদিক জহিরুল ইসলাম প্রতিদিনই নির্বাচনী এলাকার প্রতিটি জনপদে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও জনগনের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন।

সদর ইউনিয়নে তিনি আগেও দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। প্রতিবার অল্প ভোটের ব্যবধানে তিনি হেরে গেলেও গত দুই দশক ধরে সদর ইউনিয়নের জনগনের পাশে রয়েছেন মেহেরনামা গ্রামের বাসিন্দা পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম।

জানা গেছে, নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়তা এবং দলের মধ্যে একজন নিবেদিত ও ত্যাগী নেতা হিসেবে আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয়ধাপের নির্বাচনে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে সাংবাদিক জহিরুল ইসলামকে নৌকার মনোনয়ন দিয়েছেন।

সাংবাদিক জহিরুল ইসলাম আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাননীয় নেত্রী আমাকে তাঁর প্রতিনিধি হিসেবে পেকুয়া সদর ইউনিয়নবাসির সেবা করার জন্য নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আমার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই উপহার আমি পেকুয়া সদর ইউনিয়নের আপামর জনগনের কাছে উৎসর্গ করলাম। কারণ পেকুয়া সদর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ আমাকে ভালোবাসেন। মুলত ভালোবাসার এই প্রতিদান মাননীয় নেত্রী মুল্যায়ন করেছেন। আমাকে তাঁর সরকারের প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিয়েছেন।

তিনি বলেন, পেকুয়া উপজেলা এবং সদর ইউনিয়ন আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আমার সঙ্গে কাজ করছেন। তাঁরা সকলধরণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পেকুয়া সদর ইউনিয়নে উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে। আমি পেকুয়া সদর ইউনিয়নের জনগনের কাছে ঋণী। কারণ জনগনের আস্থা ও প্রতিদানের কল্যাণে আমি আওয়ামীলীগের নৌকার টিকেট পেয়েছি। আমিও অতীতেও জনগনের পাশে থেকেছি, এলাকার উন্নয়নে কাজ করেছি। ইনশাল্লাহ আগামীতেও জনগনের পাশে থেকে তাদের সেবা করে যাবো।

এদিকে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের পর থেকে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম প্রতিদিনই পেকুয়া সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন জনপদে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

পাশাপাশি তিনি গ্রামে গ্রামে নৌকার সমর্থনে উঠান বৈঠক, জনগনের সঙ্গে কুশল বিনিময় করে চলছেন। তাঁর গনসংযোগ প্রচারনায় ইউনিয়নের দলমত নির্বিশেষে সকলস্তরের জনসাধারণ ব্যাপক সাড়া দিচ্ছেন। ##

Previous Post

মালালার বিয়ে নিয়ে প্রতিক্রিয়াগুলো কৌতূহলোদ্দীপক

Next Post

ভূমি অধিগ্রহণের ৩ কোটি টাকা আত্মসাত: সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে

Next Post
ভূমি অধিগ্রহণের ৩ কোটি টাকা আত্মসাত: সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে

ভূমি অধিগ্রহণের ৩ কোটি টাকা আত্মসাত: সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB