জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কমানোর দাবিতে মৎসবীজদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে মৎস্য আহরণের সাথে জড়িত, ট্রলার মালিক, জেলে, মৎস্য আহরণ কারী, শ্রমিক সহ সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ রবিবার সকালে কক্সবাজার শহরের নাজিরার টেক শুটকি মহল এলাকার সাগরের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মৎস্য আহরণের জড়িত নানা শ্রেণী-পেশার শত শত মৎস্যজীবী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর এস আই আকতার কামাল বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে রাতদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে মৎস্যজীবীরা। তারা সাগর থেকে মৎস্য আহরণ করে দেশের মানুষের মাছের চাহিদা পূরণ করছে। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশাল সম্ভাবনার এই সেক্টরটি।
স্থানীয় বোট মালিক সমিতির সভাপতি আবুল বশর কোম্পানি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আমরা সাগরের আমাদের মাছ ধরার ট্রলার পাঠাতে পারছিনা। শত শত ট্রলার এখন নাজিরার টেকে নোঙ্গর করে আছে। অনেকটা ঝুঁকি নিয়ে সাগরে ট্রলার গুলো পাঠিয়ে থাকি। অনেক সময় ট্রলার গুলো শূন্য হাতে ফিরে আসে সাগর থেকে। তার সাথে জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ার কারণে আমরা এখন অসহায় হয়ে পড়েছি।
মাঝি মাল্লা সমিতির সভাপতি নুরুল বশর বাদশা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আমরা অসহায় হয়ে পড়েছি। আমরা এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
বোট মালিক সমিতি ও স্থানীয় মৎস্যজীবীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও জেলে সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভার কাউন্সিলর এস আই আক্তার কামাল, বোট মালিক সমিতির সভাপতি আবুল বশর কোম্পানি, মৎস্য ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক আতাউর রহমান কায়সার, মাঝিমল্লা সমিতির সভাপতি নুরুল বশর বাদশা,বোট মালিক সমিতির নেতা আরমানসহ অন্যরা।
এসময় বক্তারা জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি কামানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে মৎস্য আহরণে জড়িত কয়েক শতাধিক লোক অংশ নেয়।







