শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় নৌকা না পাওয়া চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের কলাগাছ বিক্ষোভ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ২৭ অক্টোবর ২০২১
0 0
চকরিয়ায় নৌকা না পাওয়া চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের কলাগাছ বিক্ষোভ
0
SHARES
359
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে পছন্দের প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) বঞ্চিত হওয়ায় কর্মী সমর্থকরা সড়কের পাশে কলাগাছ রোপন করে বিক্ষোভ করেছে।

পরে কয়েক হাজার লোক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি ও কাকারা ইউনিয়নের দরগা রাস্তার মাথায় প্রতিবাদ সমাবেশ করে। একইভাবে পশ্চিমবড়ভেওলা ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী এড রবিউল এহেসানের সমর্থকরাও কলাগাছ নিয়ে মিছিল করেছে।

জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলা আওয়ামীলীগ দলীয় প্রার্থী বাছাই করে তার তালিকা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠায়।

তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিষয়টি চুড়ান্ত করে মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় তাদের তালিকা প্রকাশ করে। ওই তালিকায় কাকারা ইউপি থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাহাব উদ্দিনের নাম না থাকায় কর্মী সমর্থকরা ক্ষোভে এসব কর্মসূচি পালন করে।

বিক্ষোভ সমাবেশে দলীয় মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সাহাব উদ্দিন বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন ধরনের কলঙ্খের তিলক পড়েনি।

স্বচ্চ রাজনীতি করে এলাকায় জনপ্রিয় হয়ে উঠায় ইউনিয়ন বাসির দাবীর প্রেক্ষিতে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কক্সবাজার জেলা আওয়ামীলীগ আমার মনোনয়ন যাচাই বাচাই করে আমার নামের তালিকা ১ নম্বরে স্থান দিয়ে কেন্দ্রের কাছে পাঠায়। কিন্ত আমি আজ কালো টাকার কাছে হেরে গিয়ে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছি।

চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন আরও বলেন, আমি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও মানুষের ভালোভাষা থেকে বঞ্চিত হইনি। যার প্রমান আমার কয়েক হাজার কর্মী সমর্থকরা সড়কের পাশে কলাগাছ রোপন করে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জিদ্দা বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও আমার ইউনিয়নের বাসিন্দাদের সম্মান রক্ষার্থে আগামী ইউপি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে যাব।

এ নির্বাচনে জয়ী নেত্রীর কাজে প্রমান করে দেব কাকারা ইউনিয়নের বাসিন্দাদের কাছে কত জনপ্রিয় নেতা ছিলাম। পরে শতাধিক গাড়ির বহর নিয়ে কয়েক হাজার নেতাকর্মী কাকারা ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করে।

Previous Post

পেকুয়ায় ৬ ইউনিয়নে নৌকা পেলেন আওয়ামী লীগের পরীক্ষিতরা

Next Post

চকরিয়ায় আহলে সুন্নত ওয়াল জামাত সভাপতির উপর হামলার অভিযোগ

Next Post
চকরিয়ায় আহলে সুন্নত ওয়াল জামাত সভাপতির উপর হামলার অভিযোগ

চকরিয়ায় আহলে সুন্নত ওয়াল জামাত সভাপতির উপর হামলার অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB