পর্যটন শহর কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ দখল দুষন বন্ধ করা না হলে আগামীতে মারাত্মক বিপর্যয় নেমে আসবে বলে জানিয়েছেন পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ।
সরকারের যথাযথ নজরদারি ও তদারকি না থাকায় সাম্প্রতিক সময়ে সৈকতের কলাতলী হয়ে ইনানী পর্যন্ত সৈকতের বালুকাবেলায় একের পর এক ধারাবাহিক ভাবে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা।
একই সাথে সৈকত সংলগ্ন ৭০০ একর বনভূমি লীজ নেয়াসহ পাহাড় কেটে বনভূমি সাবাড় করা হচ্ছে বলে অভিযোগও করেছেন নেতৃবৃন্দ।
আজ রবিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজারের হিমছড়ির দরিয়া নগর সমুদ্র সৈকতের বালুকাবেলায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাপার কেন্দ্রীয় সেক্রেটারির শরীফ জামিল।
বক্তব্য রাখেন কক্সবাজার নাগরিক অধিকার ফোরামের সভাপতি নজরুল ইসলাম, বাপার জেলা সেক্রেটারির কলিম উল্লাহ, নুরুল আমিন ছিদ্দিক, আহমদ গিয়াসসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন কক্সবাজারের ঐতিহ্য প্রকৃতির নিদর্শন পাহাড় ও তত রক্ষিত ৭০০ একর বনভূমির তথাকথিত প্রশাসন একাডেমির নাম দিয়ে নেয়া লীজ বাতিলের দাবি জানান এবং জলবায়ুর পরিবর্তন রোধে সামাজিক আন্দোলন আরও বেগবান কারার উপর গুরুত্বারোপ করেন।







