বান্দরবানের লামায় গৃহবধু নুরে বিন তাসফিয়া অপিকে শারিরীক নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
হত্যার পর গৃহবধুর গলায় ফাঁস লাগিয়ে পুরো ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া চেষ্টা করা হয়েছে বলে গৃহবধূর পিতা দাবী করেছেন।
নিহত গৃহবধূর চকরিয়ার খুটাখালী ইউপির ২নং ওয়ার্ডের স্কুল পাড়া গ্রামের নুরুন্নবীর মেয়ে।
সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আড়াই মাইল এলাকায় গৃহবধূর শ্বশুর বড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত,নুরে বিন তাসফিয়া অসি(১৯) লামা ফাঁসিয়াখালী এলাকার মোঃ মিরাজের স্ত্রী। আর মিরাজ ওই ইউনিয়নের মেম্বার আব্দুর রহিমের পুত্র।
এদিকে এ হত্যাকাণ্ডেট প্রতিবাদে চকরিয়ার খুটাখালীতে লাশের গাড়ী সামনে নিয়ে প্রতিবাদ মিছিল করেছে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীরা।
প্রতিবাদ মিছিলে শিক্ষার্থীরা বলেন,নিহত অপি ছিল মেধাবী, তার স্বভাব চরিত্র ছিল ভালো।
মিছিলকারীরা বলেছেন, ‘আমাদের বিশ্বাস আমাদের বোনকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। অপি কখনো আত্মহত্যা করতে পারেনা।’
নিহত অপির বাবা নুরুন্নবী বলেছেন, আমার মেয়ের গায়ে শারিরীক নির্যাতনের যথেষ্ট চিহ্ন রয়েছে।







