চকরিয়ায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চকরিয়া পৌরসভা মগবাজার হতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কক্সবাজার উত্তর জেলার আয়োজনে পবিত্র জশনে জলুস এ ঈদে মিলাদুন্নবী দ. বিশাল নূরানী র্যালী ১৫ রবিবার সকাল ১০ টায় চকরিয়া পৌর শহরে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা এইচ এম রবিউল হাসান আলকাদেরী এর সঞ্চালনায় ও আয়োজন কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন আলকাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, পবিত্র জশনে জুলুস উৎযাপন পরিষদের সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী, নুরুল হোসাইন সওদাগর, জনাব আলহাজ্ব ওসমান সওদাগর, সদস্য সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ শুয়াইবুল ইসলাম নূরী, সাংগঠনিক সচিব মুহাম্মদ আব্দুল হাকিম মাওলানা মুহাম্মদ জিয়াউল কাদের, মাওলানা মুহাম্মদ মেহেদী হাসান, শাহাজাদা আবুল হাশেম শাহ, শায়ের ওসমান গনী, এইচ এম সুলতান আমিন, হাফেজ আনিস, মাওলানা সাদেক বদরী মাওলানা সালাহউদ্দীন আবেদী প্রমুখ।
বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামীফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, ইসলামিক যুব ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন জুলুস র্যলি মগবাজার থেকে বেরহয়ে থানা রাস্তার মাথা- জনতা মার্কেট, বিদ্যাপিঠ হয়ে ফের মগবাজার এসে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য আলোচনা মিলাদ কিয়াম মোনাজাত ও তাবাররুক এর মধ্যেদিয়ে সমাপ্ত হয়।







