কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর লোকাল অফিস হচ্ছে চকরিয়ায়। এ লক্ষ্যে ইতোমধ্যে চকরিয়া পৌর সদরের প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি ভাড়া ঘর চাওয়া হয়েছে। সার্বিক বিবেচনায় কক্সবাজার জেলার একটি সমৃদ্ধশালী পৌর এলাকা হিসেবে চকরিয়াকে অগ্রাধিকার দিয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে।
ফলে জনসাধারণের ভোগান্তি কমবে বলে সচেতন মহলের অভিমত।
কক্সবাজার জেলাধীন সকল পৌরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় বহুতল বিশিষ্ট আবাসিক-বাণিজ্যিক ভবন নির্মাণে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নেয়া বাধ্যতামূলক হলেও জনসচেতনতার অভাবে তা মানা হচ্ছেনা। ফলে প্রতিষ্ঠানটি রাজস্ব বঞ্চিত হচ্ছে।
উন্নয়ন কর্তৃপক্ষের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পৌরসভা কর্তৃপক্ষের অনুমোদন নিচ্ছেন, এটিকে বিধিসম্মত নয় বলে দাবী করছেন উন্নয়ন কর্তৃপক্ষ। বিধি বহির্ভূতভাবে ভবন নির্মাণের অনুমোদন না দেয়ার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে তাগিদ দেয়া হলেও তা আমলে নেয়া হচ্ছে না বলে জানা যায়।
উল্লেক্ষ্য ২০১৬ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়।







