শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বন্যায় কক্সবাজারে বিস্তর ফসলি জমি ও ৪১৩ কিমি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
0 0
বন্যায় কক্সবাজারে বিস্তর ফসলি জমি ও ৪১৩ কিমি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার জেলায় বন্যায় জেলার ২ হাজার ৪০ হেক্টর ফসলি জমি ও ৩৩টি গ্রামীণ সড়কের ৪১৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের তথ্যমতে, গত আগস্ট মাসের বন্যায় জেলার ফসলি জমি ক্ষতি হয়েছে ২ হাজার ৪০ হেক্টর। যা টাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫৫ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৮ হাজার ৭৯৬ জন।

কৃষি বিভাগের তথ্যমতে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার সদর উপজেলায়। এই উপজেলাতে ৫১১ হেক্টর জমির ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ টাকা।

পেকুয়াতে ৫৬২ হেক্টর জমির ফসলের ক্ষতির পরিমাণ ৯ কোটি ৩১ লাখ টাকা। চকরিয়া ৪১৬ হেক্টর জমির ফসলের ক্ষতির পরিমাণ ৬ কোটি ৬৯ লাখ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক বিমল কুমার প্রামাণিক বলেন, আমন আবাদের জন্য ক্ষতিগ্রস্ত ৮ হাজার কৃষকের জন্য প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষকের হাতে পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং নগদ ১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের মাঠ জরিপ করে ক্ষতিগ্রস্ত ১৮ হাজার ৭৯৬ জন কৃষকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাতে ধানসহ বিভিন্ন ফসলের প্রাথমিক ক্ষতি নির্ধারণ করা হয় ৫৫ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার টাকা।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্যমতে, গত আগস্ট মাসে কয়েক দফার বন্যায় কক্সবাজার জেলায় ৩৩টি সড়কের ৪১৩ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য এলজিইডির কক্সবাজার জেলা কার্যালয় থেকে জরুরি বরাদ্দ চেয়ে প্রতিবেদন সহকারে একটি চিঠি পাঠানো হয়েছে।
সরেজমিন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি এলাকায় গিয়ে দেখা গেছে, গর্জনিয়া-বাইশারী সড়ক দিয়ে প্রতিদিন শত-শত মানুষ যাতায়াত করেন।

কিন্তু গত ১৬ আগস্টের পরের কয়েক দিনের ভারীবর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে এ সড়কটির প্রায় দুই কিলোমিটার এলাকার অধিকাংশই ভেঙে নদীতে তলিয়ে গেছে। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা এখনো চালু হয়নি। শুধু জুমছড়ি সড়কই নয়, বন্যায় এভাবে কক্সবাজার জেলায় ৩৩টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন, গত আগস্ট মাসের বন্যায় কক্সবাজারের বেশকিছু গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব সড়ক সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পত্র পাঠিয়েছি কিন্তু এখনো কোন বরাদ্দ দেওয়া হয়নি। তারপরও মৌখিক সম্মতিতে জনগুরুত্বপূর্ণ কিছু কাজ শুরু করে দিয়েছি।

রামু উপজেলার চকমারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহ আহমদের পাড়ায় ৩০০ পরিবারের ৭৫ শতাংশই কৃষক। এ গ্রামের কৃষক মকবুল হোসেন বর্গা নিয়ে এবার ১ একর জমিতে আউশের আবাদ করেন। কিছু পাকা ধান কেটে ঘরে তোলেন। অবশিষ্ট ধান সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েক দিনের ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। কথা হয় মকবুল হোসেনের সঙ্গে। পাঁচ সদস্যের পরিবার নিয়ে তিনি দিশেহারা।

মকবুল (৫৫) বলেন, গত ১৬ আগস্টের পরের কয়েক দিনের ভারীবর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে বাঁকখালী নদীর পানি বেড়ে রামুর নয়টি ইউনিয়নের অন্তত ১৫ হাজার ঘরবাড়ি প্লাবিত হয়। বন্যার পানিতে ডুবে যায় ৫ হাজার একরের বেশি ধান ও ফসলের জমি।

একই অবস্থা পাশের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক ছাবের আহমদের। ঋণের টাকায় তিনিও এবার ১ একর জমিতে আউশের চাষ করেন। ছাবের আহমদ(৪৬) বলেন, ধান ঘরে তোলার আগমুহূর্তে বন্যার পানি সব শেষ করে দিল। ফসল ঘরে তুলতে পারেননি তিনি।

সূত্র: বিএসএস

Previous Post

সাগর উত্তাল: ৩ নং সতর্ক সংকেত

Next Post

অন্তর্বর্তী সরকারের মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ

Next Post
অন্তর্বর্তী সরকারের মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ

অন্তর্বর্তী সরকারের মাস পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB