শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

স্থানীয় সরকারের ১৮৭৬ জনপ্রতিনিধি অপসারিত

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
0 0
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের সব জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের জায়গায় দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান। আর প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউএনও বা এসিল্যান্ড। তবে সিটি ও পৌর কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্যরা বহাল রয়েছেন।

একইভাবে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই ইতোমধ্যে আত্মগোপনে চলে গেছেন।

জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ কারণে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা এএফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, সিটি ও পৌরসভার কাউন্সিলরদের এখনো বহাল রাখা হয়েছে। তারা প্রশাসকের সঙ্গে কাজ করবেন কিনা, সেটা দেখা যাক। একইভাবে জেলা পরিষদের সদস্যদেরও বহাল রাখা হয়েছে। তাদের বিষয়টিও আমরা পর্যবেক্ষণ করব। প্রয়োজনে পরে তাদেরও অপসারণ করা হবে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, দেশের ১২ সিটি করপোরেশনের মেয়র, ৩২৩ পৌরসভার মেয়র, ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৯৮৮ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সোমবার পৃথক প্রজ্ঞাপনে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

জানা যায়, মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকায় সেখানেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আদেশে আটটি জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) এবং ৫৩টি জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। অন্যদিকে উপজেলা পরিষদে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

১২ সিটির প্রশাসক পদে যারা : ঢাকা উত্তর সিটিতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহমুদুল হাসান এবং ঢাকা দক্ষিণ সিটিতে একই বিভাগের আরেক অতিরিক্ত সচিব ড. মহ. শের আলীকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সিটিতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান এবং কুমিল্লা সিটিতে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বার্ড) মহাপরিচালকে।

এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও গাজীপুর সিটি করপোরেশনে বিভাগীয় কমিশনারদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। এই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করতে পারবে।

একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোয় প্রশাসক নিয়োগ দেওয়ার আইনি ক্ষমতা অর্জন করে সরকার।

Previous Post

কুতুবদিয়ায় ট্রলার ডুবে শ্রমিক নিখোঁজ

Next Post

পেকুয়ায় তিনদিন ব্যাপী কন্দাল কৃষি মেলা উদ্বোধন

Next Post
পেকুয়ায় তিনদিন ব্যাপী কন্দাল কৃষি মেলা উদ্বোধন

পেকুয়ায় তিনদিন ব্যাপী কন্দাল কৃষি মেলা উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB