শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বিদেশি সুপারির বস্তার ভিতরে অস্ত্র পাচারকালে একজন আটক

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ১ জুলাই ২০২৪
0 0
চকরিয়া ছিনতাই হওয়া ১৫ গরু গহীন  জঙ্গল থেকে উদ্ধার, দুইজন গ্রেফতার

আটক, ফাইল ছবি

0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

টেকনাফে সুপারির বস্তার ভিতরে করে পাচারকালে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগজিনসহ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) সকাল ৮টায় টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝর্ণা চত্ত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে এ অভিযান চালান হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

আটক মো. হেলাল উদ্দিন (২৫) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে।

ওসমান গনি বলেন, টেকনাফ কেন্দ্রিক অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেহজনক বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে। পরে ৭২ ঘন্টা সাড়াশি অভিযানের এক পর্যায়ে সোমবার সকালে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্ত্বর সংলগ্ন আল করম মসজিদের পুলিশ একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এতে সন্দেহজনক একটি মিনিট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলে অন্যজন পালিয়ে যায়। এসময় গাড়িটি তল্লাশি চালিয়ে সুপারির বস্তার ভিতরে বিশেষ কৌশলে পলিথিন মুড়িয়ে লুকানো অবস্থায় বিদেশি একটি জি-৩ রাইফেল, ৫০ টি গুলি ও ২ টি ম্যাগজিন পাওয়া গেছে ।

তবে উদ্ধার করা অস্ত্র ও গুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান মুহাম্মদ ওসমান গনি।

চকো/জে

Previous Post

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Next Post

শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন

Next Post
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন

শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB