শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ওয়েস্ট ইন্ডিজকে হতশায় ডুবিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে

খেলাধুলা ডেস্ক by খেলাধুলা ডেস্ক
সোমবার, ২৪ জুন ২০২৪
0 0
ওয়েস্ট ইন্ডিজকে হতশায় ডুবিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

দলটা দক্ষিণ আফ্রিকা বলেই আগাম আশা করা যাচ্ছিল না কোনো কিছুই। তীরে এসে কতবারই না তরী ডুবেছে তাদের। প্রোটিয়াদের নামের সঙ্গে এমনি এমনিই তো আর ‘চোকার’ শব্দটি বসেনি! সেটি আরেকবার প্রমাণিত হতে যাচ্ছিল আজ। আরেকটু হলেই যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ভাঙতে বসেছিল দক্ষিণ আফ্রিকার!

শেষ পর্যন্ত সেটি হয়নি। রোমাঞ্চকর লড়াই উপহার দিয়ে প্রোটিয়ারা অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডার্কলুইস মেথড নিয়মে ৫ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সঙ্গে সুপার এইটের গ্রুপ-২ থেকে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সেটিও আবার টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে।

সুপার এইটের প্রথম দুই ম্যাচ জিতলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় বিদায় চোখ রাঙাচ্ছিল প্রোটিয়াদের। ঘরের মাটিতে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে একই কারণে শেষ চারে খেলতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব কাছে গিয়েও উঠতে পারেনি সেমিফাইনালে। এবারও যেন একই রকম ‘স্কৃপ্ট’ লিখতে বসেছিল। কিন্তু মার্কো ইয়ানসেন সেটি হতে দেননি। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৫ রান। ওবেদ ম্যাককয়কে প্রথম বলেই ছয় মেরে প্রোটিয়াদের নাটকীয় জয়ের সঙ্গে শেষ চারের টিকিটটাও এনে দেন ইয়ানসেন।

আর তাতেই স্থানীয় সময় রাত ১টায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকদের মধ্যে নেমে আসে রাজ্যের নীরবতা। এখানেই যে থেমে গেল দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী উইন্ডিজের এবারের অভিযান। এই ম্যাচ জিতলে উইন্ডিজের পয়েন্ট হতো দক্ষিণ আফ্রিকার সমান—৪। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় ক্যারিবীয়রা উঠে যেতে সেমিতে। কিন্তু সেটি করতে পারেনি তারা। সমীকরণ সহজ করে প্রোটিয়ারা হলো গ্রুপ চ্যাম্পিয়ন। গতরাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে জেতা ইংল্যান্ড হলো গ্রুপ রানার্সআপ।

আজ টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাবরাইজ শামশির ঘূর্ণিতে স্কোরটা বড় করতে পারেনি ক্যারিবীয়রা। ৮ উইকেটে করতে পারে ১৩৫ রান। সর্বোচ্চ ৫২ রান করেন রোস্টন চেজ। ৩৫ রান এসেছে ওপেনার কাইল মেয়ার্সের ব্যাট থেকে। ব্রেন্ডন কিংয়ের বদলি হিসেবে দলে এসে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। সর্বোচ্চ ৩ উইকেট নেন শামসি। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির মুখে পড়ে প্রোটিয়ারা। ম্যাচ পরিত্যক্ত হলে অবশ্য লাভ হতো তাদের। বৃষ্টির আগে ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু লম্বা সময়ের পর আবারও ব্যাটিং শুরু করে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বৃষ্টি আইনে ম্যাচটি নেমে আসে ১৭ ওভারে। আর প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৩ রান।

সেই রান তাড়া করতে হিমশিম খেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অধিনায়ক এইডেন মার্করাম (১৮), ত্রিস্তান স্টাবস (২৯), হেনরিখ ক্লাসেন (২২) ও ডেভিড মিলার (৪) বিদায় নিলে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন চেজ। শেষদিকে ১২ বলে ১৩ রান দরকার হয়ে পড়ে প্রোটিয়াদের। তখনই আবার কেশব মহারাজকে হারায়। তবে কাগিসো রাবাদাকে নিয়ে জয়ের কাজটি সারেন ইয়ানসেন (২১*)। সেই সঙ্গে ক্যারিবীয়দের নীরবতায় ডুবিয়ে দক্ষিণ আফ্রিকা উঠে যায় সেমিফাইনালে।
চকো/জে

Previous Post

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছাগল-কাণ্ডের সেই মতিউর, তাঁর স্ত্রী ও ছেলের

Next Post

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

Next Post
আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB