শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস

ঈদগাঁও প্রতিনিধি by ঈদগাঁও প্রতিনিধি
সোমবার, ২০ মে ২০২৪
0 0
ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন আজ ২১ মে। এটি জেলার নবম উপজেলা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর দ্বিতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন দাখিলকারীদের মধ্যে তিনজন নির্বাচন থেকে তাদের প্রার্থীরা প্রত্যাহার করে নেয়ায় এখন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু তালেব (টেলিফোন), সৌদি আরব মক্কা প্রবাসী আওয়ামী লীগ সভাপতি সামসুল আলম (মোটরসাইকেল), শ্রমিক নেতা সেলিম আকবর (আনারস), সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী (দোয়াত- কালাম)। অপর চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নূরুল কবির ( ঘোড়া) চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু তালেবকে প্রকাশ্যে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চশমা প্রতীকের আহমদ করিম সিকদার (কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য), মাস্টার বোরহান উদ্দিন মাহমুদ (তালা) ও মোহাম্মদ আরিফ মিয়া (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন কাউসার জাহান জেসমিন (কলসি), রেহেনা আকতার (ফুটবল), শাহানা পারভিন লাকী (পদ্মফুল), মেহেনুর আকতার পাখি (প্রজাপতি) এবং হামিদা তাহের (হাঁস)।

উপজেলা নিবার্চনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ জানান, ঘোষিত তফসিল মতে আগামীকাল ২১ মে ইভিএমে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, আজ দুপুর থেকে সন্ধ্যা নাগাদ কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিন সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

এ নির্বাচন উপলক্ষে ঈদগাঁও উপজেলায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ পেয়েছেন।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী এলাকায় পথসভা, উঠান বৈঠক সহ মাইকিং ও অন্যান্য প্রচার কার্যক্রম উনিশ মে মধ্যরাতে শেষ করেছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী ও টেলিফোন প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু তালেব জানান, নির্বাচিত হলে তিনি ঈদগাঁওকে মডেল উপজেলায় রূপান্তরের প্রচেষ্টা চালাবেন।
অপর চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল আলম জানান, বহিরাগত নেতাদের ভোটে নয়, স্থানীয় ভোটারদের ভোটে তিনি নির্বাচিত হবেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ করিম সিকদার শতভাগ বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

চকো/জে

Previous Post

মাছ ধরা যাবেনা ৬৫ দিন, চাল পাবেন ৮৬ কেজি

Next Post

চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও উপজেলায় নির্বাচন আজ

Next Post
চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও উপজেলায় নির্বাচন আজ

চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও উপজেলায় নির্বাচন আজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB