শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আজ নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপির প্রথম নির্বাচন

ঈদগাঁও প্রতিনিধি by ঈদগাঁও প্রতিনিধি
রোববার, ২৮ এপ্রিল ২০২৪
0 0
আজ নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপির প্রথম নির্বাচন
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের নবম উপজেলা পরিষদ হিসেবে প্রতিষ্ঠার তিন বছরের মাথায় ঈদগাঁওয়ের পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম সাধারণ নির্বাচন আজ রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন ও প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। ইতিমধ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিংসহ ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কেন্দ্র বন্টন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর।

ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হল— সদর ঈদগাঁও, ইসলামাবাদ, পোকখালী, ইসলামপুর ও জালালাবাদ। পাঁচ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭৫৮। যেখানে পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৬ ও মহিলা ভোটার ৪০ হাজার ২১২ জন। এতে ভোটকেন্দ্র রয়েছে ৪৭টি। আর ভোট কক্ষ ২৪৫টি। ২৬ এপ্রিল মধ্যরাতে সকল ধরনের নির্বাচনী প্রচার—প্রচারণা শেষ হয়েছে।
নির্বাচনী ব্যালট পেপার ও মালামাল কেন্দ্রভিত্তিক বিভাজনের লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ১০টা প্রয়োজনীয় মালামাল বিভাজন করেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী রোববার ঈদগাঁও উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে, পাঁচ ইউনিয়নের মাঝে বেশকিছু কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝূকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। বেশ কয়েকজন প্রার্থীর পক্ষে এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কার অভিযোগের আবেদন পেয়ে এসব কেন্দ্রকে এ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, অবাধ—সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে ৫৭ প্রিজাইডিং কর্মকর্তা, ২৬৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ৫৩২ জন পোলিং অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও উপজেলায় কর্মরত সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২৬ এপ্রিল হতে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপজেলার নির্বাচনী এলাকায় দায়িত্বপালন শুরু করেছেন। তারা ভোটের পরের দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন। এছাড়া র‌্যাব, পুলিশ ও বিজিবির দুই প্লাটুন সদস্য ছাড়াও প্রয়োজনীয় আইন—শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ লক্ষ্যে পরিপত্র জারি করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, সংঘাতহীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়োগকৃত দুজন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকার শান্তি—শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভোটেরদিন আরও পাঁচ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে যুক্ত হবেন।

কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক হয়ে পাঁচ ইউনিয়ন নিয়ে ঈদগাঁও উপজেলা গঠিত হয়। উপজেলা গঠন পরবর্তী উক্ত ইউনিয়নগুলোতে এ প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার জনগণ ও রাজনৈতিক নেতাদের মধ্যে আগ্রহের কমতি নেই। তবে, বিশেষ লক্ষণীয় হলো—২৮ এপ্রিল পাঁচ ইউপির নির্বাচন সম্পন্নের আমেজ শেষ না হতেই নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম উপজেলা নির্বাচনও অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। ইতিমধ্যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রার্থীদের যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন করেছেন। দ্রতই আপিল নিষ্পত্তি ও প্রতীক বিতরণ করা হবে। মে মাসের শুরুর দিকে উপজেলা নির্বাচনের ভোট যুদ্ধও শুরু হয়ে যাবে। তাই ইউপি নির্বাচন শেষ না হতেই উপজেলা নির্বাচনের ভোট যুদ্ধের স্বাদও পাবে স্থানীয় বাসিন্দারা।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে এতে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শাকিল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মিজানুর রহমান ও জেলা আনসার কমান্ডেন্ট অম্লান।

চকো/জে

Previous Post

চকরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, প্রতিবন্ধীদের পাশে থাকবো -সৈয়দ ইবরাহিম বীরপ্রতীক এমপি

Next Post

শাপলাপুরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ৮একরের অধিক পাহাড়ি জমি

Next Post
শাপলাপুরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ৮একরের অধিক পাহাড়ি জমি

শাপলাপুরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ৮একরের অধিক পাহাড়ি জমি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB