শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আল নাসরের বড় জয়, রোনালদোর হ্যাটট্রিক

খেলাধুলা ডেস্ক by খেলাধুলা ডেস্ক
রোববার, ৩১ মার্চ ২০২৪
0 0
আল নাসরের বড় জয়, রোনালদোর হ্যাটট্রিক
0
SHARES
310
VIEWS
Share on FacebookShare on Twitter

গেল কিছুদিন আগেই জাতীয় দলে রোনালদোর ফেরার পর হেরেছিল পর্তুগাল তা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সে সকল সমালোচনার জবাবই যেন ক্রিস্টিয়ানো রোনালদো দিলেন সৌদি প্রো-লিগে দারুন এক হ্যাটট্রিকে আল নাসরকে বড় জয় এনে দিয়ে।

শনিবার (৩০ মার্চ) রাতে ঘরের মাঠে সৌদি প্রো-লীগের ম্যাচে আল তাইকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে টেবিলের দুই নম্বরে থাকা আল নাসর। পর্তুগিজ তারকা ছাড়াও এই ম্যাচে গোল পেয়েছেন ওতাভিও এবং আবদুল-রহমান ঘারিব।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে স্বাগতিক আল নাসর। তবে শুরুর দিকে বেশ কিছু ভালো আক্রমণ করেও সফলতা পাচ্ছিল না দলটি। রোনালদোও কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল কিছু সুযোগ। তবে ম্যাচের ধারাবাহিক আক্রমণে লিড পেতে বেশি দেরি হয়নি নাসরের।

ম্যাচের ২০ মিনিটে বক্সের বাইরে থেকে কোনাকুনি শট নেন ওতাভিও। নাসরের আরেক ফুটবলার হেড করে বলের দিক পরিবর্তনের চেষ্টা করলে কিছুটা দ্বিধায় পড়ে যান প্রতিপক্ষ গোলকিপার। তবে শেষ পর্যন্ত ওতাভিওর নেয়া শট সরাসরি জালে জড়িয়ে যায়। এতে এগিয়ে যায় নাসর।

তবে এর মাত্র দুই মিনিট বাদেই ম্যাচে সমতা ফিরিয়েছে আল তাই। বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে গোল করেন ভিরগিল মিসিদজান। অবশ্য ম্যাচের ৩৬ তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এই ডাচ ফুটবলারকে। এতে ম্যাচের বাকি সময় দশ জনের দল নিয়ে খেলতে হয়েছে আল তাইকে।

এদিকে প্রথমার্ধের যোগ করার সময়ের একদম শেষ মুহূর্তে বক্সের মধ্যে পাওয়া ক্রস থেকে হেডে গোল করে নাসরকে ফের এগিয়ে দেন আবদুল-রহমান ঘারিব। এরপর ম্যাচের দ্বিতীয় আর্ধ পুরোটাই সাজিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একে একে তিনি করেছেন তিন গোল।

ম্যাচের ৬৪ মিনিটে গোল লাইনের কাছ থেকে বক্সের মধ্যে ব্যাক পাস পেয়ে দারুন এক ডান পায়ের শটে বল জালে জড়ান রোনালদো। এতে করে ম্যাচে দলের তৃতীয় এবং নিজের প্রথম গোল পেয়ে যান এই পর্তুগিজ তারকা। এর তিন মিনিট বাদেই প্রতিপক্ষ ডিফেন্ডার পুরোপুরি বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এরপর ম্যাচের ৮৭ তম মিনিটে পোষ্টের একদম কাছে বলতে হেঁটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো-লিগের চলতি মৌসুমে খেলা ২৩ ম্যাচে এটি রোনালদোর ২৬তম গোল। এতে করে শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় ব্যবধানে আল তাইকে হারিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

চলতে চলতে প্রো-লিগে নিজেদের খেলা ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে আল নাসর। সমান ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল হিলাল। নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে আগামী ২ এপ্রিল রাত ১ টায় মাঠে নামবে আল নাসর।

চকো/জে

Previous Post

কক্সবাজারের ছিনতাইকারী চক্রের প্রধান সালমান আটক

Next Post

কলকাতায় ফিল্মফেয়ারের পুরস্কার ঝুলিতে তিন বাংলাদেশি

Next Post
কলকাতায় ফিল্মফেয়ারের পুরস্কার ঝুলিতে তিন বাংলাদেশি

কলকাতায় ফিল্মফেয়ারের পুরস্কার ঝুলিতে তিন বাংলাদেশি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB