শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

এবারের এইচএসসি পরীক্ষা জুনের শেষে

চকোরী ডেস্ক by চকোরী ডেস্ক
রোববার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
0 0
এবারের এইচএসসি পরীক্ষা জুনের শেষে

এইচএসসি পরীক্ষা, ফাইল ছবি

0
SHARES
326
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষের দিকে হতে পারে। জানা গেছে, ঈদুল আজহার আট থেকে দশ দিন পর জুনের শেষ সপ্তাহে এ পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণের বিষয়ে ভাবছে শিক্ষা বোর্ডগুলো। চলতি মাসে পরীক্ষার সময়সূচি ঠিক করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে।

সারাদেশের ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডে অধীনে এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় সাড়ে ১৩ লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনের খসড়া প্রস্তুত করার কাজ শিগগিরই শুরু হবে। বোর্ডগুলোর পক্ষ থেকে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী খসড়ায় সংযোজন, বিয়োজন ও ক্ষেত্র বিশেষ পরিমার্জনের পর অনুমোদন মিললে চূড়ান্ত রুটিন করা হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত রুটিন প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।

সূত্রমতে জুন মাসের মাঝামাঝি পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ অনুষ্ঠিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এ উৎসব উদযাপনে অনেকেই পরিবার নিয়ে কর্মস্থলের বাইরে নিজ নিজ গ্রামে যান। তাই এ উৎসবের পর একসপ্তাহ থেকে দশ দিনের সময় দেয়া হবে পরীক্ষার্থীদের। ঈদ উৎসব শেষ করে পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা। এ পরিস্থিতিতে জুনের শেষ সপ্তাহে পরীক্ষা শুরু করার বিষয়ে ভাবা হচ্ছে। রুটিনের খসড়া প্রস্তুতের কাজ এখনো বাকি থাকলেও শিগগিরই এ কাজ শুরু হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ঈদুল আজহার পর এইচএসসি পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিচ্ছি। এ পরীক্ষার রুটিনের খসড়া এখনো করা হয়নি। খসড়া রুটিন প্রস্তুত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে অনুমোদন নিতে হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বোর্ডগুলো চূড়ান্ত রুটিন প্রকাশ করবে। এদিকে বিগত বছরগুলোর রুটিন পর্যালোচনা করে দেখা গেছে, সাধারণত এইচএসসি ও সমমানের তত্ত্বীয় অংশের পরীক্ষা শেষ করতে ৪০ থেকে ৪৫ দিন সময় প্রয়োজন হয়। আর ব্যবহারিক পরীক্ষা নেয়ার জন্য দশ দিন সময় লাগে।

সর্বশেষ ২০১৯ সালে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারীর সময় এ পরীক্ষা নেয়া যায়নি। ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে শুধু নৈর্বাচনিক বিষয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হয়। এরপর থেকে সিলেবাস কমিয়ে এ পরীক্ষা নেয়া হচ্ছে। সাধারণত এপ্রিলে শুরু হতো এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষাকে ধীরে ধীরে স্বাভাবিক সময়ে নিয়ে আসার চেষ্টা করছে শিক্ষা প্রশাসন। সেই সাথে সিলেবাসও ধীরে ধীরে স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল আগস্টের মাঝামাঝি। তা এগিয়ে নিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে জুনের শেষ দিকে।

চকো/জে

Previous Post

আজ পবিত্র শবে বরাত

Next Post

জেলা বারের নির্বাচন সম্পন্ন :বিএনপি—জামাত প্যানেলের সংখ্যাগরিষ্ঠ জয়

Next Post
জেলা বারের নির্বাচন সম্পন্ন :বিএনপি—জামাত প্যানেলের সংখ্যাগরিষ্ঠ জয়

জেলা বারের নির্বাচন সম্পন্ন :বিএনপি—জামাত প্যানেলের সংখ্যাগরিষ্ঠ জয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB