শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আজ শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা:জেলার ৫৩ কেন্দ্রে পরীক্ষার্থী ৩০৩১৮ জন

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
0 0
আজ শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা:জেলার ৫৩ কেন্দ্রে পরীক্ষার্থী ৩০৩১৮ জন

এসএসসি পরীক্ষা, ফাইল ছবি

0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ ১৫ ফেব্রুয়ারী থেকে। জেলার ৫৩ কেন্দ্রে পরীক্ষার্থী এবার ৩০,৩১৮ জন। গত ১১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারন) চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারন) বিভীষণ কান্তি দাস কেন্দ্র সচিবদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি নিরপেক্ষ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান।

এদিকে পরীক্ষার্থীদের জন্য ৭টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। নির্দেশনা সমুহ হলো প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে বাধ্যতামূলকভাবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে বিধায় পরীক্ষার্থীর বন্ধু—বান্ধব ও আত্মীয়জন নির্ধারিত সময়ে কোনভাবেই পরীক্ষা হলের প্রাঙ্গনে অবস্থান করতে পারবে না। কোন পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন ও কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম ও পেন্সিল সঙ্গে আনবে এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও যন্ত্রপাতির ব্যবস্থা নিজেরাই করবে। পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম,পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ/ভরাট করবে।

পরীক্ষার্থীরা উত্তর পত্রের নির্ধারিত স্থান হতে উত্তর লিখা শুরু করবে।উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্য সব পাতার উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে। উত্তরপত্রের যে সব অংশ বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট দ্বারা পূরণ করতে হবে।
উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া নিষিদ্ধ ।

উত্তরপত্রটিকে কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না। উত্তরপত্রে আপত্তিকর লিখা/অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ / উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তরপত্রের অভ্যন্তরে কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, মোবাইল/ টেলিফোন নম্বর, স্কুলের নাম, কেন্দ্রের নাম কোন অবস্থাতেই লিখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা ২য়

বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার পূর্বে কোন পরীক্ষার্থী তার আসন ছাড়তে পারবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারন) বিভীষণ কান্তি দাস জানান— পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রশাসন। সড়কে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে চলাচল করে কেন্দ্রে যেতে পারে সে বিষয়ে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। সকল কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য এবং আইনশৃংখলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
এদিকে জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যান শাখা সূত্রে জানা যায়, জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫৩ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৩শ ১৮ জন। তৎমধ্যে এসএসসির ৩১ কেন্দ্রে ২১৮৯৭ জন, দাখিলের ১৪ কেন্দ্রে ৬৯৪৪ জন এবং ভোকেশনালের ৮ কেন্দ্রে ১৪৭৭ জন।
এসএসসিতে ৩১ কেন্দ্রের কেন্দ্রওয়ারি পরীক্ষার্থীর সংখ্যা হল— কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৭৯ জন, ঈদগাও আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১৭ জন, কক্সবাজার সরকারি বালিকা কেন্দ্রে ৯৬৫জন, ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা কেন্দ্রে ৬৯২ জন, কক্সবাজার মডেল হাইস্কুল কেন্দ্রে ৫৯২ জন,খুরুস্কুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৫ জন, রামু খিজারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৩৯ জন, রামু বালিকা কেন্দ্রে ৫০২ জন, চকরিয়া সরকারি বালক বিদ্যালয়ে ১৬৪০ জন, চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে ১৩৫০ জন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ কেন্দ্রে ১৩৫২জন, বদরখালী কলেজ ৫৪১ জন, কুতুবদিয়া সরকারি বালিকা কেন্দ্রে ৪৮৮ জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৫ জন, মহেশখালী সরকারি বালিকা কেন্দ্রে ৬৮১ জন, কালামারছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪৩ জন, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৪ জন, মহেশখালী বালিকা কেন্দ্রে ৫০১ জন, ইউনুচখালী নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় ৫৯৩জন, উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২১ জন, উখিয়া বালিকা কেন্দ্রে ৯৪৩ জন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৬৮ জন,কুতুপালং উচ্চ বিদ্যালয় ৪৮০ জন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৭ জন, টেকনাফ আলী আছিয়া কেন্দ্রে ৫৯৩ জন, এজাহার বালিকা কেন্দ্রে ৩৫১ জন, নয়াবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৫, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ৫২৪ জন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২২০জন।

অপরদিকে দাখিল পরীক্ষায় জেলায় ১৪ কেন্দ্রে ৬৯৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে হাশেমিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৪৩১ জন, কক্সাবাজার ইসলামিয়া আদর্শ মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫২৭ জন, ঈদগাও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৭৩০ জন, মেরংলোয়া রহমানিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৬১৪০৬ জন, রামু গর্জনীয়া ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৪৯ জন, চকরিয়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯৭৭ জন, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৮৭ জন, কুতুবদিয়া বড়ঘোপ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৮৭ জন, মহেশখালী পুটিবিলা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪২৯ জন, কালামারছড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫০৮ জন, রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬৯১ জন, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৩১ জন, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫০৯ জন পরীক্ষার্থী রয়েছে।

অপরদিকে ভোকেশনালের ৮ কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৪৭৭ জন। এরমধ্যে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ৩৯০ জন, রামু টেক্সটাইল ইনস্টি্টিউট কেন্দ্রে ২৬১ জন,রামু খিজারীতে ১৪২ জন, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে ১৮৭ জন, উখিয়া নুরুল ইসলাম বিএম স্কুল এন্ড কলেজে ৯০ জন, মহেশখালী আইল্যান্ড হাইস্কুল কেন্দ্রে ২৫৫ জন, আল ফারুক দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৩ জন এবং টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১১৯ জন।

চকো/জে

Previous Post

মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনজন আটক, একমাসের কারাদণ্ড, তিনটি ট্রাক জব্দ

Next Post

মিয়ানমারের ৩৩০ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

Next Post
মিয়ানমারের ৩৩০ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

মিয়ানমারের ৩৩০ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB