কক্সবাজারের চকরিয়ায় চাষীকে বেদড়ক পিটিয়ে ১২ একর লবণ মাঠের পলিথিন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় আগুনে পুড়িয়ে দিয়েছে খামারঘর। গত রোববার সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বহলতলী এলাকায় ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় গতকাল ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগানপাড়া এলাকার হাজী নুরুল হকের ছেলে আবদুল আলীম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে চকরিয়া থানার একটি এজাহার জমা দিয়েছেন।
এজাহারে বিবাদী করা হয়েছে, চকরিয়া পৌরসভার ভরামুহরী এলাকার মৃত হাজী হেদায়েত আলীর ছেলে ছৈয়দুর রহমান ও ডুলাহাজারা ইউপির ৮নং ওয়ার্ড নতুন পাড়া এলাকার মৃত আবদুল মতলবের ছেলে ফজল কাদেরসহ তাদের সহযোগী লোকজনকর।
এজাহার সুত্রে জানা যায়, খুটাখালীর বহলতলী মৌজায় বাদীর দীর্ঘদিনের ভোগদখলীয় লবণের মাঠের জমি দখলে রোববার সকালে অভিযুক্তরা হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে লবণ চাষে কর্মরত চাষীদের নির্মমভাবে পিটিয়ে আহত করে। তাদের নির্মিত খামার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন, পকেটে থাকা টাকা ও চারটি পানির পাম্প মেশিন লুট করে নিয়ে যায়।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লবণ মাঠের পলিথিন কেটে দেওয়ার বিষয়ে লিখিত এজাহার পেয়েছি। পুলিশ গণনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চকো/জে







