শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পাকিস্তানের বিপক্ষেও জয় পেছে অনূর্ধ্ব—১৯ নারী দল

খেলাধুলা ডেস্ক by খেলাধুলা ডেস্ক
শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
0 0
পাকিস্তানের বিপক্ষেও জয় পেছে অনূর্ধ্ব—১৯ নারী দল
0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব—১৯ নারী দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। দারুণ ফর্ম অব্যাহত থাকলো পাকিস্তানের বিপক্ষেও। ব্যাটে—বলে দুর্দান্ত খেলে শনিবার ৩৬ রানে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ১৩৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস। আয়মান ফাতিমা ও সামিয়া আফসারের ওপেনিং জুটি বাদে আর কেউ লড়াই করতে পারেননি। দু’জনের ৫১ রানের জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ফাতিমা সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন। এছাড়া সামিয়ার ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস। মিডল অর্ডার ও লেট অর্ডারের ব্যর্থতায় ৭ উইকেট হারিয়ে তারা ১০০ রান করেছে।

বাংলাদেশের বোলারদের মধ্যে আফিয়া সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া রাবেয়া ও ফারিয়া নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুটা আহামরি ছিল না। দ্রুত ফিরে যান ওপেনার ইভা (৬)। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান।

তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। ৩ চারের সাহায্যে ৩০ বলে ৩১ রান করেছেন। ঝড়ো গতিতে ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া।

পাকিস্তানের হয়ে আনুশা নাসির ২২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১৩ রান খরচায় ১ উইকেট উইকেট নিয়েছেন মাহাম আনিস।

চকো/জে

Previous Post

শৈত্যপ্রবাহ বইছে ২২ জেলায়, কমতে পারে তাপমাত্রা

Next Post

কক্সবাজারে প্রথম সমুদ্র গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

Next Post
কক্সবাজারে প্রথম সমুদ্র গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

কক্সবাজারে প্রথম সমুদ্র গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB