আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম তথা হাত ঘড়ি মার্কার সমর্থনে গতকাল বৃহস্পতিবার রাতে চকরিয়া উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
তরুণ আইনজীবী আওয়ামী লীগ নেতা এডভোকেট রবিউল এহেছান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার ১ আসনের এমপি পদপ্রার্থী মেজর জেনারেল অব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সরওয়ার আলম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আজিমুল হক আজিম, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মহসিন বাবুল, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, নুরুল ইসলাম, সাহারবিলের এনামুল হক এনাম মেম্বার, ইকবাল দরবেশী, সজিব মোস্তফা প্রমুখ।
জনসভায় সালাহউদ্দিন সিআইপি বলেছেন, বিগত পাঁচ বছর চকরিয়া পেকুয়ার মানুষ দখলবাজ চাঁদাবাজ সন্ত্রাসী চক্রের হাতে জিন্মি ছিল। সময় এসেছে, এসব দখলবাজ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
সেইজন্য চকরিয়া পেকুয়াবাসি সবাইকে এবারের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পছন্দের প্রার্থী মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে হাতঘড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
আগামী ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে একজন ভালো মানুষ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইবরাহিমকে একটি করে ভোট দিন। বিনিময়ে আগামী পাঁচ বছর নিরাপদ থাকুন।
এমপি পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, চকরিয়া পেকুয়ার মানুষ গত পাঁচ বছর একটি অপশক্তির কাছে লাঞ্চনার বঞ্চনার শিকার হয়েছে। নিত্যদিন দখল বেদখল হামলা মামলায় নির্যাতিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়া পেকুয়ার মানুষের বেদনা আর্তনাদ শুনেছেন। এই অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে আমাকে এখানে পাঠিয়েছেন।
আমি কথা দিচ্ছি, আগামী ৭ জানুয়ারি হাতঘড়ি মার্কায় আপনার মুল্যবান ভোট দিয়ে চকরিয়া পেকুয়া উপজেলাকে দখলবাজ চাঁদাবাজ চোর ডাকাত মুক্ত শান্তির জনপদ গড়তে সহযোগিতা করুন।
তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্য বলেন, আপনাদের সহযোগিতা ও পবিত্র আমানত ভোটে বিজয়ী হলে ইনশাআল্লাহ চকরিয়া পেকুয়ার মাটি থেকে সবধরনের অপশাসন চিরতরে কবর দেওয়া হবে।
আওয়ামী লীগের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মী সবাইকে নিয়ে আগামীর স্বনির্ভর চকরিয়া পেকুয়া উপহার দেব।
আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা পরিবার সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে একটি ভোট হাতঘড়ি মার্কায় দিন। নিজে নিজে নিরাপদ থাকুন, এলাকাকে নিরাপদ রাখুন।
জনসভায় তরুণ রাজনীতিবিদ এডভোকেট রবিউল এহেসান লিটনকে পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন বাসীদের মাঝে তুলে দেন হাত ঘড়ি প্রতীকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব বীরপ্রতীক মেজর সৈয়দ মুহাম্মদ ইবরাহীম।
তার আগে একইদিন বিকালে ও সন্ধ্যার সময় সৈয়দ ইবরাহিম বীরপ্রতীক এর হাতঘড়ি মার্কার সমর্থনে পেকুয়া উপজেলা ও চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা এলাকায় আলাদা নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ মিছিলে মিছিলে অংশ গ্রহণ করেন।







