কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ উদ্যোগে ২১ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ টায়. সি বি আই ইউ’র সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‟Employability skills and Career guidance” বিষয়ে বক্তৃতা রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশসান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক রাজিদুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের সপ্তম ও অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।







