শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় ভরাট ছড়াখাল খনন, বন্যা থেকে নিস্তার পাচ্ছেন ৪৫ হাজার মানুষ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ১ নভেম্বর ২০২৩
0 0
চকরিয়ায় ভরাট ছড়াখাল খনন, বন্যা থেকে নিস্তার পাচ্ছেন ৪৫ হাজার মানুষ
0
SHARES
334
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি বছরের আগস্ট মাসে অবিরাম ভারী বৃষ্টিপাত ও মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় টানা সাতদিনের বেশিসময় নিমজ্জিত ছিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। এরপর ওইসময় জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টির আলোকে কাকারা ইউনিয়নের জনগণের অংশ গ্রহণে গণশুনানিও করেন।

পরে ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেএলাকার মানুষের সঙ্গে কথা বলে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পানিবন্দি অবস্থার সঠিক কারণ উদঘাটনে দেখতে পান কাকারা ইউনিয়নের বুকচিড়ে প্রবাহিত হওয়া শতবছরের পুরানো বাইশশারছড়া ছড়াখাল পলি জমে ভরাট হয়ে পড়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি। ছড়াখালের মোহনা ও গতিপথ বিভিন্নভাবে ভরাট হয়ে যাওয়ায় বন্যার সময় সহজে পানি নীচের দিকে নামতে পারেনি।

এতে টানা সাতদিনের বেশিসময় পানিতে নিমজ্জিত থেকে কাকারা ইউনিয়নের মানুষ পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে ছিলেন।
কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, বাইশশারছড়া ছড়াখালটি খননের বদৌলতে কাকারা ইউনিয়নের ১,২,৩, ৪,৫,৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে মোট ছয়টি ওয়ার্ডে সারাবছর জলাবদ্ধ থাকা অন্তত ৫ হাজার হেক্টর (১২ হাজার পাঁচশত একর) অনাবাদি জমি এবছর থেকে চাষাবাদের আওতায় আসবে।

এছাড়া খনন কর্মসুচির ফলে ছড়াখালের গতিপথ পরিস্কার হওয়ায় পানি চলাচলে বাঁধা দুর হবার মধ্যদিয়ে কাকারা ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের নীচু এলাকায় বসবাসরত অন্তত ৪৫ হাজার মানুষ বন্যার পানিবন্দি অবস্থা থেকে নিস্তার পেতে যাচ্ছে।

চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন বলেন, কাকারা ইউনিয়নের বাইশশারছড়া ছড়াখাল পলি জমে ভরাট হয়ে পড়ার কারণে এতদিন পানি নিষ্কাসন নিয়ে স্থানীয় কৃষকদের চরম বেগপেতে হয়েছে। আশাকরি ছড়াখালটি খননের ফলে পানি নিষ্কাসন সুবিধা নিশ্চিত হওয়ায় এবছর থেকে ওই এলাকার কৃষকদের নিরবিচ্ছিন্ন চাষাবাদ নিয়ে দুঃচিন্তা কেটে যাবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, গত আগস্ট মাসে ভয়াবহ বন্যার সময় কাকারা ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ পানিতে নিমজ্জিত ছিল। আমরা সরেজমিন পরিদর্শন করে পানিবন্দি অবস্থার কারণ উদঘাটন করি। এরপর বিষয়টির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য জাফর আলম ও জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অবহিত করেন।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের আওতায় বাজেট অনুমোদন দেওয়া হলে গতমাস থেকে কাকারা ইউনিয়নের বাইশশারছড়া ছড়াখাল খনন ও মাতামুহুরী নদীর তীরে টেকসই গাইডওয়াল নির্মাণ কাজ শুরু করা হয়। আশাকরি ছড়াখাল খনন কাজ সমাপ্ত হলে কাকারা ইউনিয়নের মানুষ আগামীতে পানিবন্দি দুর্ভোগ দু:দশা থেকে স্থায়ীভাবে নিস্তার পাবে।

Previous Post

নাশকতা চেষ্টার অভিযোগে মাদরাসা সুপার জেলহাজতে

Next Post

অবরোধের দ্বিতীয় দিন, বিভিন্ন স্থানে বাসে আগুন

Next Post

অবরোধের দ্বিতীয় দিন, বিভিন্ন স্থানে বাসে আগুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB