শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পার্বত্য অঞ্চল স্মার্ট জনপদ হিসেবে অন্যতম সম্পদে পরিণত হবে বীর বাহাদুর

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
0 0
পার্বত্য অঞ্চল স্মার্ট জনপদ হিসেবে অন্যতম সম্পদে পরিণত হবে বীর বাহাদুর
0
SHARES
345
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ২৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৎ নেতৃত্বের কারণেই তিন পার্বত্য জেলায় শান্তি, উন্নয়ন ও অগ্রগতির ধারা আজ অবধি অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস দেশের এক দশমাংশ পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা নয়, বরং এ অঞ্চল দেশের জন্য স্মার্ট জনপদ হিসেবে অন্যতম সম্পদে পরিণত হবে।

আজ বান্দরবান জেলা সদর পৌরসভার নিউগুলশান ও নতুন পাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে পার্বত্যবাসীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ও সুনির্দেশনায় পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন অব্যাহত রয়েছে। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের প্রতিটি পাড়া, মহল্লা গ্রামসহ পার্বত্য এলাকার আনাচে কানাচে উন্নয়ন কর্মকান্ডের সুফল পাচ্ছে পার্বত্য সাধারণ জনগণ। পার্বত্যঞ্চল এখন আগের চেয়ে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠেছে।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন নিউ গুলশান হাসপাতালের পিছনে আরসিসি ড্রেইন নির্মাণ কাজের প্রকল্প; জেলখানা এলাকার আরসিসি ড্রেইন নির্মাণ প্রকল্প; জাহাঙ্গীর সওদাগরের বাড়ি হতে পাড়া পর্যন্ত আরসিসি ড্রেইন নির্মাণ প্রকল্প; গণপূর্ত অফিসের সামনে থেকে সাঙ্গু ব্রীজ পর্যন্ত আরসিসি ড্রেইন নির্মাণ প্রকল্প এবং নিউ গুলশান রাধাকৃষ্ন মন্দিরের গীতা স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়া এদিন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর বাস্তবায়নে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ এবং বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের আসবাবপত্র সরবরাহ, গেইট নির্মাণ ইত্যাদি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, বান্দরবান সদর পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

চকরিয়ায় ‘শেখ হাসিনা বই মেলা’ শুরু হচ্ছে কাল

Next Post

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মত বিনিময়

Next Post
কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মত বিনিময়

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মত বিনিময়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB