শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে জমি বিরোধের জেরে হামলা ও ভাংচুর, কুপিয়ে জখম

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
0 0
রামুতে জমি বিরোধের জেরে হামলা ও ভাংচুর, কুপিয়ে জখম
0
SHARES
436
VIEWS
Share on FacebookShare on Twitter

রামুতে জমি নিয়ে বিরোধের জেরে বসত বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। বুধবার, ১৩ সেপ্টেম্বর বেলা আড়াইটায় ফতেখাঁরকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের অফিসেরচর চরপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- মৃত জাফর আহমদের ছেলে মোহাম্মদ রশিদ, মোমেন রশিদ ও সায়েম মোহাম্মদ এবং হারুনুর রশিদের স্ত্রী খদিজা বেগম। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন হামলার শিকার মোহাম্মদ রশিদ। লিখিত এজাহারে উল্লেখ করা হয়েছে- জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। হামলাকারিরা ৪ জনকে কুপিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে আহত করে। এছাড়া মোহাম্মদ রশিদের বসত ঘরের দরজা জানালাসহ বিভিন্ন আসবাবপত্র তছনচ করেছে।

থানায় দেয়া এজাহারে হামলায় জড়িত ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরা হলেন- মৃত নুর আহমদের ছেলে আবু বক্কর (৪০) ও নূরুল আমিন (৫০), মৃত আবুল কাশেমের ছেলে তাওহীদ কাদের মুরাদ (৩০) ও তাহমিদ কাদের রিয়াদ (২৭), ওসমান গণির ছেলে নওশাদ হায়দার ইমু (১৯), নুরুল আমিনের স্ত্রী রাজিয়া আক্তার রাজু (৩৯), ওসমান গনির স্ত্রী ঝিনু আরা বেগম (৩৭)।

হামলায় আহত মোহাম্মদ রশিদ জানিয়েছেন- হামলাকারিরা পেশী শক্তি ব্যবহার করে তার বসত ভিটার জমি জবর-দখলের জন্য দীর্ঘদিন অপচেষ্টা চালিয়ে আসছে।

এরই জের ধরে হামলাকারিগণ ও অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার বাড়িতে আকষ্মিক হামলা ও ভাংচুর শুরু করে। এসময় হামলাকারিরা তাকে এবং তার ছোট মোমেন রশিদ, সায়েম এবং খদিজা বেগমকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে হামলাকারিদের কবল থেকে প্রাণ রক্ষায় পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

এরপরও হামলাকারিরা বাড়ির দরজা জানালা ভাংচুর করে এবং বাড়ির সদস্যদের লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। বসত বাড়িতে হামলা চলাকালে রশিদের পরিবারের সদস্যরা ফেসবুকে তা সরাসরি (লাইভ) প্রচার করেন। হামলার বর্বরোচিত এ দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়লে সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানিয়েছেন- তিনি হামলার দৃশ্য ফেসবুক লাইভে দেখেছেন। যেভাবে একটি পরিবারের উপর হামলা হয়েছে, তা দূঃখজনক। এ ঘটনায় আক্রান্ত পরিবারকে প্রয়োজনীয় আইনী সহায়তা দেয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

সিসিটিভি’র আওতায় আসছে কক্সবাজার শহর

Next Post

বান্দরবানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

Next Post
বান্দরবানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB